২০২২ সালে ব্যাংক বন্ধ ২৪ দিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ নভেম্বর ২০২১, ২১:২৩আপডেট : ০৮ নভেম্বর ২০২১, ২১:২৩

২০২২ সালে ব্যাংকের ছুটির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। তালিকা অনুযায়ী, আগামী বছর দেশের তফসিলি ব্যাংকগুলো ২৪ দিন বন্ধ থাকবে।

সোমবার (৮ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব সাইট সুপারভিশন বিভাগ থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত ছুটির তালিকা অনুযায়ী, ২০২২ সালে উৎসব ও বিভিন্ন দিবস উপলক্ষে মোট ২২ দিন সরকারি ছুটি থাকবে। এর বাইরে ব্যাংক হলিডে উপলক্ষে ১ জুলাই ও ৩১ ডিসেম্বর ব্যাংকে লেনদেন হবে না। সব মিলিয়ে ২০২২ সালে ব্যাংকে ২৪ দিন ছুটি থাকবে।

কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলার অনুযায়ী, আগামী বছরের ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস, ১৭ মার্চ জাতির পিতার জন্মদিন ও শিশু দিবস, ১৯ মার্চ শবে-বরাত, ২৬ মার্চ স্বাধীনতা দিবস, ১৪ এপ্রিল বাংলা নববর্ষ, ২৯ এপ্রিল শব-ই-কদর, ১ মে- মে দিবস, ২, ৩ ও ৪ মে ঈদুল ফিতর, ১৫ মে বুদ্ধ পূর্ণিমা, ১ জুলাই ব্যাংক হলিডে,  ৯, ১০ ও ১১ জুলাই ঈদুল আজহা, ৯ আগস্ট আশুরা, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস, ১৮ আগস্ট বৃহস্পতিবার জন্মাষ্টমী, ৫ অক্টোবর দুর্গাপূজা, ৯ অক্টোবর ঈদ-ই-মিলাদুন্নবী, ১৬ ডিসেম্বর বিজয় দিবস, ২৫ ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মদিন (বড়দিন) এবং ৩১ ডিসেম্বর ব্যাংক হলিডে উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে।

ধর্মীয় বিভিন্ন দিবস উপলক্ষে আগামী বছরের ছুটির তারিখ নির্ধারণ করে দেওয়া হলেও চাঁদ দেখার ওপর এটি পরিবর্তন হতে পারে বলে জানানো হয়।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
রাজধানীতে বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার অর্ধগলিত মরদেহ উদ্ধার
‘ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খুরশীদ আলম ঋণখেলাপি নন, খেলাপি ঋণ স্ত্রীর প্রতিষ্ঠানের’ 
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম