এগ্রিবিজনেসে উদ্যোক্তাদের সহযোগিতা দেওয়া হবে: কৃষিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ নভেম্বর ২০২১, ১৯:০৬আপডেট : ২৯ নভেম্বর ২০২১, ২০:০৩

দেশে এগ্রিবিজনেস তথা কৃষি-বাণিজ্যে বিনিয়োগকারী ও উদ্যোক্তাদের প্রণোদনা ও সহযোগিতা দেওয়া হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার কৃষিপণ্যের প্রক্রিয়াজাতকরণ ও রফতানি বৃদ্ধিতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। এ ধরনের ব্যবসায় দেশের ও বিদেশি উদ্যোক্তাদের সরকার সব সুবিধা দেবে।

সোমবার (২৯ নভেম্বর) হোটেল রেডিসন ব্লুর উৎসব হলে বিডা আয়োজিত আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনের এগ্রিবিজনেস- গ্রোথ বাই ন্যাচার শীর্ষক সেশনে এসব কথা বলেন তিনি। কৃষি মন্ত্রণালয়ের পাঠানো সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।

এ সময় মন্ত্রী বলেন, আমরা সাধারণ জনগণ ও কৃষকের আয় বাড়াতে চাই। সেজন্য আন্তর্জাতিক বাজারে দেশের সতেজ ও প্রক্রিয়াজাত কৃষিপণ্যের রফতানি বাড়ানোর পাশাপাশি প্রক্রিয়াজাত করে দেশের ভেতর বাজার বিস্তৃত করতে হবে। এটি করতে পারলে কৃষকরা উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য পাবেন এবং তাদের আয় বাড়বে।

স্থানীয় ও আন্তর্জাতিক ব্যবসায়ী এবং দেশের শিক্ষিত তরুণদের এগ্রিবিজনেসে বিনিয়োগের আহ্বান জানিয়ে কৃষিবিদ ড. রাজ্জাক আরও বলেন, দেশের রফতানি মূলত গার্মেন্টসনির্ভর। এটিকে আমরা বহুমুখী করতে চাই। এক্ষেত্রে সবচেয়ে সম্ভাবনাময় হলো কৃষি খাত। বর্তমান কৃষিবান্ধব সরকারের প্রচেষ্টায় গত ১২ বছরে কৃষিতে বিস্ময়কর সাফল্যে এসেছে। সব ফসলের উৎপাদন যেমন বেড়েছে, তেমনি অনেক ফসলে আমরা উদ্বৃত্ত। এসব ফসল রফতানি ও প্রক্রিয়াজাতকরণ বৃদ্ধি এবং ভ্যালু অ্যাড করাই এখন আমাদের মূল লক্ষ্য।

প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও সিইও আহসান খান চৌধুরীর সঞ্চালনায় সেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এসিআই এগ্রিবিজনেসের ব্যবস্থাপনা পরিচালক ড. এফ এইচ আনসারি। এ সময় কৃষি মন্ত্রণালয়ের সাবেক সচিব আনোয়ার ফারুক, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আব্দুল কাইয়ুম সরকার, ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনের আঞ্চলিক শিল্প পরিচালক রানা কারাদশেহ-হাদ্দাদ, সীমার্ক গ্রুপের চেয়ারম্যান ইকবাল আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন।

/এসআই/এফএ/এমওএফ/
সম্পর্কিত
চামড়ার দাম কম পাওয়ার কারণ জানালেন কৃষিমন্ত্রী
‘ঋণ পরিশোধ করমু নাকি সংসার চালামু, এই চিন্তায় ঘুম আয় না’
শ্রমিকের মজুরি দ্বিগুণ হলেও বাড়েনি ধানের দাম, কৃষকের ক্ষতি দেখবে কে
সর্বশেষ খবর
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের