ভ্যাট ফাঁকির অভিযোগে আমেরিকান বার্গারের ব্যাংক হিসাব তলব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ডিসেম্বর ২০২১, ২১:২৫আপডেট : ০২ ডিসেম্বর ২০২১, ২১:২৫

রাজধানীর ধানমন্ডিতে আমেরিকান বার্গার নামে একটি ফাস্টফুডের দোকানে অভিযান চালিয়েছে ভ্যাট গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের একটি দল। অভিযানে দীর্ঘদিনের ভ্যাট ফাঁকির প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটির ব্যাংক হিসাব তলব করা হয়েছে।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) বিকালে পরিচালিত অভিযানে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ভ্যাট ফাঁকির প্রমাণ পাওয়া যায়। প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে ভোক্তাদের কাছ থেকে ভ্যাট আদায় করলেও তা সরকারের কোষাগারে জমা দেয়নি। তাৎক্ষণিক অভিযানে গত চার মাসে প্রায় সাড়ে ১৮ লাখ টাকা বিক্রি করলেও এক টাকাও ভ্যাট না দেওয়ার প্রমাণ মিলেছে।

ভ্যাট গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান জানান, একজন ক্রেতা ধানমন্ডির ৭ নম্বর রোডে আমেরিকান বার্গারে খাবার খেয়ে বিল দিতে গিয়ে ভ্যাটের চালান চান। কিন্তু প্রতিষ্ঠান ভ্যাটের চালান না দেওয়ায় ক্রেতা ভ্যাট গোয়েন্দা অধিদফতরে বৃহস্পতিবার (২ ডিসেম্বর) অভিযোগ দায়ের করেন। এর পরপরই অভিযানের নির্দেশনা দেই। অভিযানে ভ্যাট ফাঁকির প্রমাণ মিলেছে। তিনি  বলেন, ‘আমেরিকান বার্গারের সার্বিক কার্যক্রম অনুসন্ধানের স্বার্থে প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ব্যাংক হিসাব বিবরণী তলব করা হয়েছে।’

জানা গেছে, অভিযানে গোয়েন্দার দল দেখতে— প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করলেও ১৩ ডিজিটের ভ্যাট নিবন্ধন গ্রহণ করেনি। গোয়েন্দা দল পস মেশিন থেকে বিক্রির তথ্য জব্দ করে দেখতে পায়— ২৩ আগস্ট থেকে ৩০ নভেম্বর পর্যন্ত প্রায় ১৮ লাখ ৩৫ হাজার টাকার বেশি বিক্রি করলেও প্রতিষ্ঠানটি কোনও ধরনের ভ্যাট দেয়নি।

ভ্যাট আইন অনুসারে, যেকোনও ভ্যাটযোগ্য ব্যবসা শুরুর আগেই যথাযথভাবে ভ্যাট নিবন্ধন গ্রহণ এবং নির্ধারিত ৬.৩ ফরমে ক্রেতাদের ভ্যাট চালান ইস্যুর বিধান রয়েছে।

একইসঙ্গে মাস শেষে পরবর্তী মাসের ১৫ তারিখের মধ্যে স্থানীয় ভ্যাট অফিসে রিটার্নের মাধ্যমে তাদের কাছ থেকে সংগৃহীত ভ্যাট সরকারি কোষাগারে জমা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। আমেরিকান বার্গার আইনের এই বিধান ভঙ্গ করে ব্যবসা পরিচালনা করছিল।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
বাজেটে আসছে ভ্যাটের ‘মহাঝড়’, ছাড় পাচ্ছে না ছোট ব্যবসাও 
হয়রানি মুক্ত কর সেবা নিশ্চিতে ‘ফেসলেস’ সিস্টেম আনছে এনবিআর
গ্রাম থেকেও ভ্যাট নিতে চায় সরকার
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান