৮ বিলিয়ন ডলার দিচ্ছে এডিবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ডিসেম্বর ২০২১, ২০:২০আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ২০:২০

আঞ্চলিক করিডোরের উন্নয়নে আরও ৮ বিলিয়ন ডলার দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এশীয় উন্নয়ন ব্যাংকের রিজিওনাল করিডোর অবকাঠামো উন্নয়নের ধারাবাহিকতায় এই অর্থায়ন করছে এডিবি।

সোমবার (১৩ ডিসেম্বর) এডিবির স্বাধীন মূল্যায়ন বিভাগ (আইইডি) থেকে প্রকাশিত একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এডিবি জানিয়েছে, সদস্যভুক্ত ৬৮টি দেশ  সহজ শর্তের এই ঋণ ব্যবহার করে আঞ্চলিক করিডোর উন্নয়ন করেছে। কনসেশনাল এ ঋণে সুদের হার ২ শতাংশ। এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ব্যবসা ও বিনিয়োগ সম্প্রসারণে এই ঋণ ব্যবহার করা হয়েছে।

এডিবি আঞ্চলিক অবকাঠামো উন্নয়নে আরও ৫ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলার ঋণ ও অনুদান প্রতিশ্রুতি দিয়েছে। এছাড়াও এডিবি ২ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলার কো-ফাইন্যান্সিং করবে।

এডিবির আইইডি মহাপরিচালক ইমানুয়েল জিমেনেজ জানান, জিএমএস প্রোগ্রাম দেখিয়েছে যে, কীভাবে আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা উন্নত করা যায়। সমবেতভাবে এই কর্মসূচির সুবিধা নিতে পারে দেশগুলো। আঞ্চলিক করিডোরে উভয় দেশ লাভবান হবে।

/এসআই/এপিএইচ/
সম্পর্কিত
টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা ও নদী রক্ষায় এডিবির সহযোগিতা প্রত্যাশা মন্ত্রীর
এডিবির নাম-লোগো ব্যবহার করে প্রতারণা, যা জানালো কর্তৃপক্ষ 
চলতি অর্থবছরে ৪.৫ শতাংশ প্রবৃদ্ধি হতে পারে, এডিবির পূর্বাভাস 
সর্বশেষ খবর
সালমান শাহর অসমাপ্ত সিনেমাগুলো শেষ করেছিলেন যারা
সালমান শাহর অসমাপ্ত সিনেমাগুলো শেষ করেছিলেন যারা
সমুদ্রের নীল জল আর পাহাড়ের সবুজে মুগ্ধ করবে থাইল্যান্ড
সমুদ্রের নীল জল আর পাহাড়ের সবুজে মুগ্ধ করবে থাইল্যান্ড
মাদকাসক্ত যুবকের দেওয়া আগুনে পুড়লো ১১ পরিবারের ঘর, অভিযুক্তকে গণপিটুনি
মাদকাসক্ত যুবকের দেওয়া আগুনে পুড়লো ১১ পরিবারের ঘর, অভিযুক্তকে গণপিটুনি
বয়সবাদকে হারিয়ে কীভাবে দীর্ঘায়ু হবেন
বয়সবাদকে হারিয়ে কীভাবে দীর্ঘায়ু হবেন
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
কামরাঙ্গীরচরে হাজারো নাগরিকের প্লাস্টিক জমা দিয়ে কেনাকাটা
কামরাঙ্গীরচরে হাজারো নাগরিকের প্লাস্টিক জমা দিয়ে কেনাকাটা