ই-কমার্স প্রতারণা বন্ধের আশাবাদ বাণিজ্যমন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ফেব্রুয়ারি ২০২২, ১৭:১৯আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২২, ১৭:১৯

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, দেশে ই-কমার্সকে সুশৃঙ্খল এবং জবাবদিহির আওতায় নিয়ে আসার জন্য সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। ডিজিটাল বাংলাদেশে ই-কমার্সের জনপ্রিয়তা বেড়েই চলছে। গ্রাহক যাতে প্রতারিত না হন এবং যাতে গ্রাহকসেবা নিশ্চিত করা যায়, সে জন্য সরকার পদক্ষেপ গ্রহণ  করছে।

রবিবার (৬ ফেব্রুয়ারি) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে  মন্ত্রণালয়ের ‘কেন্দ্রীয় ডিজিটাল কমার্স সেল’ আয়োজিত ডিজিটাল কমার্স ব্যবসার সার্বিক বিষয়ে পর্যালোচনা এবং ই-কমার্স ব্যবসা পরিচালনার জন্য ডিজিটাল বিজনেস আইডি প্রদান কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন।

সভায় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক উপস্থিত ছিলেন।

এ সময় বাণিজ্যমন্ত্রী বলেন, ‘ই-কমার্সে যে সব গ্রাহক প্রতারিত হয়েছেন, তাদের সমস্যা সমাধানে সরকার প্রচেষ্টা চালাচ্ছে। প্রতারকদের বিরুদ্ধেও সরকার ব্যবস্থা গ্রহণ করেছে। আজ ডিজিটাল বিজনেস আইডি প্রদানের মাধ্যমে ই-কমার্স একটি নতুন পদ্ধতির আওতায় এলো। এতে ই-কমার্সে প্রতারণা অনেক আংশেই কমে আসবে। এ বিষয়ে গ্রহকদের সচেতন থাকতে হবে।’

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, ‘দেশের মানুষের জন্য ডিজিটাল সুবিধা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। দেশের মানুষ যাতে ডিজিটাল প্রতারণার শিকার না হন, সে জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। ই-কমার্সের ক্ষেত্রে যেসব সমস্যা বা প্রতারণার সুযোগ রয়েছে, সেগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এজন্য সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।’

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহেমেদ পলক বলেন, ‘ই-কমার্সে ডিজিটাল প্রতারণা বন্ধে বেশকিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আজ ই-কমার্স ব্যবসা পরিচালনার জন্য ডিজিটাল বিজনেস আইডি প্রদান শুরু করা হলো। ই-কমার্স পরিচালনার জন্য সংশ্লিষ্ট সবাই এ আইডি গ্রহণ করলে প্রতারণার সুযোগ থাকবে না। ই-কমার্সকে শক্তিশালী জবাবদিহির আওতায় আনতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। প্রতারিত যে কোনও গ্রাহক অভিযোগ করলে তার প্রতিকার পেতে জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করা হচ্ছে। এ সব কাজ সম্পন্ন হলে ই-কমার্সের ব্যবসা নিরাপদ হবে।’

বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে ডাক বিভাগের মহাপরিচালক সিরাজ উদ্দিন, বাণিজ্য মন্ত্রণালয়ের কন্দ্রীয় ডিজিটাল কমার্স সেলের প্রধান এ এইচএম সফিকুজ্জামান, অতিরিক্ত সচিব হাফিজুর রহমান, অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মাহবুবুর রহমান, শিল্প মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংকের  প্রতিনিধি,  ই-ক্যাব’র প্রেসিডেন্ট সমি কায়সার সভায় উপস্থিত ছিলেন।

 

/এসআই/এপিএইচ/
সম্পর্কিত
হেলমেট–জ্যাকেটে সালমান এফ রহমানের হাঁসফাঁস, ‘গরমে মরেই যাবো’
দুর্নীতি ও মানিলন্ডারিংনুরুল মজিদ-পলক-এনামুলের স্ত্রীর আয়কর নথি জব্দের নির্দেশ
পলকের ঘাড়ে দুটি, কোমরে তিনটি হাড় সরে গেছে 
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি