স্কুলশিক্ষার্থীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

রাজশাহী প্রতিনিধি
০১ জুলাই ২০২৫, ১৭:১১আপডেট : ০১ জুলাই ২০২৫, ১৭:২১

রাজশাহীতে সপ্তম শ্রেণির শিক্ষার্থী এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগে শাহাদাত হোসেন ওরফে বুলবুল (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব। ভুক্তভোগী কিশোরীকে উদ্ধার করা হয়েছে।

সোমবার (৩০ জুন) রাতে রাজশাহী নগরীর আলুপট্টি এলাকায় এ অভিযান চালায় র‌্যাব-৫-এর রাজশাহীর একটি দল। মঙ্গলবার (১ জুলাই) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

র‌্যাব জানায়, গ্রেফতার যুবকের বাড়ি রাজশাহীর চারঘাট উপজেলার চাঁদপুর কাকড়ামারী গ্রামে। স্কুলে যাতায়াতের পথে সে ওই কিশোরীকে উত্ত্যক্ত করত। গত ২৫ জুন স্কুলে যাওয়ার সময় তাকে অপহরণ করে নিয়ে যায় বুলবুল। পরে রাজশাহী নগরীর টিকাপাড়া এলাকায় ভাড়া বাসায় নিয়ে ধর্ষণ করে। এ নিয়ে চারঘাট থানায় মামলা করে পরিবার।

মামলার পর থেকেই ভুক্তভোগীকে উদ্ধারের পাশাপাশি অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা করছিল র‌্যাব। সোমবার রাতে নগরীর আলুপট্টি এলাকা থেকে অভিযুক্ত বুলবুলকে গ্রেফতার করা হয় এবং ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়ার জন্য তাদের চারঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে