এনবিআরের সঙ্গে ই-ক্যাবের প্রাক বাজেট মতবিনিময়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ ফেব্রুয়ারি ২০২২, ২১:০৭আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২২, ২১:০৭

২০২২-২৩ অর্থবছরে ই-কমার্সবান্ধব বাজেট প্রণয়নের লক্ষ্যে বুধবার (১৬ ফেব্রুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ড ও ই-ক্যাব এক মতবিনিময় সভার আয়োজন করে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রাহমাতুল মুনিমের সভাপতিত্বে বোর্ডের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এতে অংশ নেন। ই-ক্যাবের ৮ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি শমী কায়সার।

ই-ক্যাবের বাজেট-বিষয়ক প্রস্তাবের মধ্যে রয়েছে ই-কমার্স সেক্টরকে উৎসে করের আওতার বাইরে নেওয়া, ই-কমার্স সেক্টরের মার্কেটপ্লেস ও রিটেইলারকে ভিন্নভাবে সংজ্ঞায়িত করা, ই-কমার্সের গুদামঘর বা ফুলফিলমেন্ট সেন্টারের ভাড়ার ওপর থেকে ভ্যাট প্রত্যাহার করা এবং প্রচলিত দোকানের সঙ্গে ই-কমার্সের ভ্যাট ট্যাক্স বৈষম্য নিরসন। এছাড়া ই-ক্যাবের পক্ষ থেকে ভ্যাট প্রক্রিয়া ডিজিটালাইজড করারও প্রস্তাব করা হয়।

ই-ক্যাবের সভাপতি শমী কায়সার বলেন, ‘গতবার সরকার আমাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ই-বুক ও অনলাইন এডুকেশনের ওপর সব ধরনের ভ্যাট প্রত্যাহার করেছে। আমাদের আরও কিছু সমস্যা রয়েছে, যেমন- সোর্স ট্যাক্স ও কোনও ক্ষেত্রে দ্বৈত কর। এসব বিষয়ে আইনের ধারা উল্লেখপূর্বক প্রস্তাবনা তুলে ধরা হয়েছে। আশা করছি, রাজস্ব বোর্ড বিষয়টি বিবেচনা করবে। আমরাও রাজস্ব আদায়ে সরকারকে সহযোগিতা করতে চাই। কিন্তু সেটা এই খাতকে বাধাগ্রস্ত করে নয়।’

ই-ক্যাবের অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুল হক বলেন, ‘আমরা মনে করি, ডিজিটাল বাংলাদেশের সুফল মানুষের দ্বারপ্রান্তে পৌঁছানোর জন্য ই-কমার্স খাতের আরও প্রবৃদ্ধি প্রয়োজন। তাই ই-কমার্সবান্ধব বাজেট প্রণয়নে আমাদের দাবি তুলে ধরেছি। ই-ক্যাবের কোনও সদস্যকে ভ্যাট ও ট্যাক্স আদায়ের নামে রাজস্ব বোর্ড কর্মকর্তারা যেন হয়রানি না করেন, সে বিষয়ে সবার দৃষ্টি আকর্ষণ করছি।’

প্রতিনিধি দলে ছিলেন— আজকেরডিলের প্রধান নির্বাহী ফাহিম মাশরুর, রকমারি ডট কমের প্রধান নির্বাহী মাহমুদুল হাসান সোহাগ, ই-ক্যাবের মহাব্যবস্থাপক জাহাঙ্গীর আলম শোভন প্রমুখ।

/এইচএএইচ/এপিএইচ/
সম্পর্কিত
শুল্ক গোয়েন্দার মহাপরিচালকসহ কাস্টমসের তিন শীর্ষ পদে রদবদল
উৎসে কর মনিটরিং জোরদার, প্রতিষ্ঠান পরিদর্শনে এনবিআরের বিশেষ টিম
এনবিআরের সার্ভার হ্যাক করে কোটি কোটি টাকার পণ্য খালাস, যেভাবে ধরা পড়লো পেশাদার ‘হ্যাকার’ 
সর্বশেষ খবর
ভারতের জিন-জিও কি সরকার উৎখাতের পথে
ভারতের জিন-জিও কি সরকার উৎখাতের পথে
সাগর-রুনি হত্যা: উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্কফোর্স গঠন, তবুও প্রতিবেদন জমা হয়নি
সাগর-রুনি হত্যা: উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্কফোর্স গঠন, তবুও প্রতিবেদন জমা হয়নি
বিশ্বকাপে ইতিহাস গড়া অধিনায়কের বিদায়
বিশ্বকাপে ইতিহাস গড়া অধিনায়কের বিদায়
শুর হলো ই-রিটার্ন জমা, ঘরে বসেই কর পরিশোধ ও সনদ সংগ্রহের সুযোগ
শুর হলো ই-রিটার্ন জমা, ঘরে বসেই কর পরিশোধ ও সনদ সংগ্রহের সুযোগ
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান