বাজুসের জুয়েলারি মেলা শুরু ১৭ মার্চ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মার্চ ২০২২, ১৯:৫৭আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২২, ০০:০৮

প্রথমবারের মতো ঢাকায় শুরু হতে যাচ্ছে ‘বাংলাদেশ জুয়েলারি এক্সপো-২০২২’। জুয়েলারি শিল্পকে দেশে-বিদেশে নতুন করে তুলে ধরতে এ মেলার আয়োজন করছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। বুধবার (৯ মার্চ) বাজুস আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আগামী ১৭, ১৮ ও ১৯ মার্চ বর্ণাঢ্য আয়োজনে তিন দিনের এ মেলা চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন— বাজুসের সহ-সভাপতি গুলজার আহমেদ, আনোয়ার হোসেন, দেওয়ান আমিনুল ইসলাম শাহীন, নারায়ণ চন্দ্র দে, কোষাধ্যক্ষ উত্তম বণিক ও কার্যনির্বাহী সদস্য উত্তম ঘোষ।

সংবাদ সম্মেলনে বলা হয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে দেশে প্রথমবারের মতো এ মেলার আয়োজন করা হচ্ছে।

মেলায় ৭০টিরও বেশি স্টল থাকবে। দেশ-বিদেশের ক্রেতা-বিক্রেতারা এতে অংশ নেবেন। দেশের স্বর্ণ শিল্পীদের হাতে গড়া নিত্য-নতুন ডিজাইনের অলংকারের পরিচিতি ঘটবে। তিন দিনের এ মেলায় দুই লাখের বেশি দর্শনার্থীর আগমন ঘটবে বলে আশা করছেন আয়োজকরা। এ মেলার মাধ্যমে দেশের জুয়েলারি শিল্পের বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে দেশের মানুষ জানতে পারবে।

এর আগে ২০১৯ সালের ২৩ জুন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)দেশব্যাপী ‘স্বর্ণ মেলা’র আয়োজন করেছিল। ওই মেলায় অঘোষিত সোনা নির্দিষ্ট পরিমাণ কর দিয়ে বৈধ করার সুযোগ দেওয়া হয়। ব্যবসায়ীরা মেলায় গিয়ে কাগজপত্রবিহীন সোনা এক হাজার টাকা কর দিয়ে বৈধ করেছেন। সেবার ঢাকা ও চট্টগ্রামে তিন দিনব্যাপী মেলা অনুষ্ঠিত হয় এবং দেশের অন্যান্য বিভাগীয় শহরে মেলা চলে দুই দিন।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
আবারও কমলো স্বর্ণের দাম
ফের কমলো স্বর্ণের দাম
স্বর্ণের দামে বড় পতন
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম