সীতাকুণ্ডে আগুন

আমদানিকারকদের জন্য চট্টগ্রাম কাস্টমের নতুন নির্দেশনা  

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জুন ২০২২, ১৮:০৬আপডেট : ০৭ জুন ২০২২, ১৮:০৬

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর আমদানিকারকদের জন্য নতুন নির্দেশনা দিয়েছে চট্টগ্রাম কাস্টম হাউস।

মঙ্গলবার (৭ জুন) এ বিষয়ে চট্টগ্রাম কাস্টম হাউস থেকে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এতে বলা হয়, সমুদ্রবন্দরের মাধ্যমে আমদানিকৃত পণ্যের চালান বন্দরে অবতরণের পর ৩০ দিনের মধ্যে এবং বিমানবন্দরে অবতরণের ২১ দিনের মধ্যে, অথবা উভয়ক্ষেত্রে কাস্টমস কর্তৃপক্ষের অনুমোদিত অতিরিক্ত সময়সীমার মধ্যে শুল্ক-কর পরিশোধ করে খালাস নিতে হবে।

গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিশেষভাবে লক্ষ্য করা যাচ্ছে যে, আমদানিকারকরা নির্ধারিত সময়ের মধ্যে তাদের আমদানিকৃত পণ্য চালান খালাস নিচ্ছেন না। এমতাবস্থায়, চট্টগ্রাম কাস্টম হাউসের অধিক্ষেত্রাধীন চট্টগ্রামবন্দর, সব অব ডক ও হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের মাধ্যমে আমদানিকৃত ও অখালাসকৃত কেমিক্যাল জাতীয় পণ্যসহ সব পণ্য চালান উপযুক্ত বিধান মোতাবেক দ্রুত খালাস গ্রহণের জন্য আমদানিকারকদের অনুরোধ করা হলো। অন্যথায়, উল্লিখিত সময়ের মধ্যে অখালাসকৃত পণ্যের চালান আইন ও বিধি মোতাবেক (নিলামে বিক্রয়) নিষ্পত্তি করা হবে।

 

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
২২০ কন্টেইনার পণ্য অনলাইন নিলামে তুলেছে চট্টগ্রাম কাস্টমস
ব্যাটারি আমদানি ও কাস্টমস জটিলতা নিরসনের দাবি বিকেএমইএ’র
শাহ আমানত বিমানবন্দরে ৮ লাখ টাকার সিগারেট জব্দ
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী