নৌ পথে ঈদযাত্রা ও পশুবাহী নৌযান নিরাপত্তায় কাজ করছে পুলিশ: অতিরিক্ত আইজিপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মে ২০২৫, ০৪:২৯আপডেট : ১৩ মে ২০২৫, ০৪:২৯

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নৌপথে পণ্য ও কোরবানির পশু পরিবহনে নিরাপত্তায় ও ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে  কাজ করছে নৌ পুলিশ- বলে জানিয়েছেন নৌ পুলিশের অতিরিক্ত আইজিপি কুসুম দেওয়ান।

সোমবার (১২ মে) রাজধানীর নৌ পুলিশ সদর দফতরে এক মতবিনিময় সভা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

সভার শুরুতেই নৌ পুলিশের পক্ষ হতে নৌ পথে ঘরমুখো মানুষের নিরাপদ যাতায়াত, পণ্য ও পশুবাহী পরিবহনের নিরাপত্তায় এবং আইনশৃঙ্খলা রক্ষায় নৌঘাট ব্যবস্থাপনা, লঞ্চ/নৌযান, স্পিড-বোট ও বাল্কহেড চলাচল, চাঁদাবাজি প্রতিরোধে করণীয়সহ নদী তীরবর্তী কোরবানির পশুরহাট, পশুর চামড়া পরিবহন সংক্রান্ত ইত্যাদি বিষয় উল্লেখ করে সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের উপস্থিত প্রতিনিধি ও অনলাইনে সংযুক্ত নৌ পুলিশের বিভিন্ন অঞ্চলের পুলিশ সুপারদের সঙ্গে আলোচনা হয়।

সভায় বক্তারা গত ঈদুল ফিতর উপলক্ষে নৌপথে নৌ পুলিশের তৎপরতায় সন্তুষ্টি প্রকাশ করে আসন্ন ঈদুল আজহায় নিরাপদ নৌপথ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তাদের বক্তব্য তুলে ধরেন। ঈদুল আজহায় নৌপথ ব্যবহারকারী ঘরমুখো মানুষের যাত্রা এবং পণ্যবাহী পশু পরিবহন সহজ ও নিরাপদ করতে সরকারি সিদ্ধান্তগুলো বাস্তবায়নে নৌ পুলিশ কার্যক্রম পরিচালনা করছে।

সভায় নৌ পুলিশের অতিরিক্ত আইজিপি বলেন, "আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নৌপথে পণ্য ও কোরবানির পশু পরিবহনে নিরাপত্তায় ও ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে আন্তরিকতার সঙ্গে কাজ করছে নৌ পুলিশ। নদীর যেকোন জায়গায় অন্য কোন ছোট নৌযান হতে লঞ্চে যাত্রী উঠানো বা নামানো বন্ধে পুলিশ কাজ করছে। মানুষের জান-মালের নিরাপত্তায় লঞ্চ ও জাহাজে পর্যাপ্ত সিসিটিভি স্থাপনের জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করেন তিনি।

/কেএইচ/এমএস/
সম্পর্কিত
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
মোহাম্মদপুরে ছিনতাইয়ের কবলে দুই বোন: বাইরে থেকে এসে ছিনতাই করতো চক্রটি 
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম