সোনার দাম কমেছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ সেপ্টেম্বর ২০২২, ২০:০৭আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২২, ২২:২৯

পাঁচ দিনের ব্যবধানে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ভা‌লো মা‌নের সোনার দাম ভরিতে কমানো হ‌য়ে‌ছে ১ হাজার ২৮৫ টাকা। ফ‌লে  বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) থেকে ২২ ক্যারেটের প্রতিভ‌রি সোনা বিক্রি হবে ৮৩ হাজার ২৮০ টাকায়, যা বুধবার পর্যন্ত ছিল ৮৪ হাজার ৫৬৪ টাকা।

বুধবার (১৪ সেপ্টেম্বর) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির  চেয়ারম্যান এম এ হান্নান আজাদের সই করা  সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমেছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলারি সমিতি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে। 

এর আগে গত ১০ সেপ্টেম্বর সংগঠনটি প্রতি ভরি সোনায় এক হাজার ২৮৫ টাকা বৃদ্ধির ঘোষণা দিয়েছিল। পরদিন অর্থাৎ ১১ সেপ্টেম্বর থেকে ভালো মানের সোনা ৮৪ হাজার ৫৬৪ টাকা ভরি বিক্রি হয়েছে।

বাজু‌সের নতুন ঘোষণা অনুযায়ী, ১৫ সেপ্টেম্বর থেকে ভালো মানের ২২ ক্যারেটের প্রতিভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনা কিনতে খরচ পড়বে ৮৩ হাজার ২৮০ টাকা। ২১ ক্যারেটের সোনার দাম ভরিপ্রতি নির্ধারণ করা হয়েছে ৭৯ হাজার ৪৯০ টাকা।

১৮ ক্যারেটের ভরির দাম পড়বে ৬৮ হাজার ১১৭ টাকা এবং সনাতন পদ্ধতির ভরির দাম নির্ধারণ করা হয়েছে ৫৬ হাজার ৪৫৩ টাকা।

তবে রুপার দাম আগের মতো অপরিবর্তিত রাখা হয়েছে। ক্যাটাগরি অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতিভরি রুপার দাম ১ হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম ১ হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির দাম ৯৩৩ টাকা অপরিবর্তিত আছে।

/জিএম/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
আরও ‘ছোট হচ্ছে’ নিম্নবিত্তের বনরুটি
স্বর্ণের দাম আরও কমলো
কমলো স্বর্ণের দাম, ভরি কত
সর্বশেষ খবর
চার জেলায় নতুন এসপি, বদলি আরও ১৮ জন
চার জেলায় নতুন এসপি, বদলি আরও ১৮ জন
ভারত-জাপান ম্যাচে আম্পায়ারিং নিয়ে তুমুল বিতর্ক
ভারত-জাপান ম্যাচে আম্পায়ারিং নিয়ে তুমুল বিতর্ক
কে রাখলেন রাজেন্দ্র কলেজের নাম, ৪০ হাজার টাকায় কীভাবে হলো প্রতিষ্ঠা
কে রাখলেন রাজেন্দ্র কলেজের নাম, ৪০ হাজার টাকায় কীভাবে হলো প্রতিষ্ঠা
জ্বালানির মূল্যবৃদ্ধিতে জনজীবন বিপর্যস্ত হওয়ার শঙ্কা গণসংহতির
জ্বালানির মূল্যবৃদ্ধিতে জনজীবন বিপর্যস্ত হওয়ার শঙ্কা গণসংহতির
সর্বাধিক পঠিত
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা