অর্থনৈতিক প্রবৃদ্ধি সচল রাখতে পেট্রোকেমিক্যাল হাব নির্মাণ জরুরি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ অক্টোবর ২০২২, ১৭:৫৯আপডেট : ১৩ অক্টোবর ২০২২, ১৭:৫৯

দেশে প্লাস্টিক শিল্পের ব্যাপক সম্ভাবনা থাকলেও কোনও পেট্রোকেমিক্যাল হাব নেই। দেশের শিল্পোন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধি সচল রাখতে পেট্রোকেমিক্যাল হাব নির্মাণ অত্যন্ত জরুরি। এক্ষেত্রে জাইকাকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন। পাশাপাশি টেকসই জ্বালানি খাতে উন্নয়ন প্রকল্প হাতে নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) এফবিসিসিআই কার্যালয়ে মাতারবাড়ী-মহেশখালী প্রকল্প বাস্তবায়ন নিয়ে জাপানি উন্নয়ন সংস্থা জাইকার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব আহ্বান জানান সভাপতি। তিনি বলেন, ‘ভৌগলিক অবস্থান, সমুদ্র অর্থনীতিতে ব্যাপক সম্ভাবনা রয়েছে বাংলাদেশের। তবে এসব সুযোগ কাজে লাগাতে আরও বেশি অবকাঠামো, বন্দর ও জ্বালানি খাতের উন্নয়ন প্রয়োজন।’ এসব খাতের উন্নয়নে জাইকার সহায়তা কামনা করেন এফবিসিসিআই সভাপতি। 

দেশে পেট্রোকেমিক্যাল শিল্পের ব্যাপক চাহিদা রয়েছে উল্লেখ করে মাতারবাড়ী-মহেশখালীতে এই শিল্পে জাপানি প্রতিষ্ঠানগুলোকে বিনিয়োগের আমন্ত্রণ জানান মো. জসিম উদ্দিন।

বেসরকারি খাতকে সংযুক্ত করে মাতারবাড়ী- মহেশখালী প্রকল্পকে সফল করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন জাইকার প্রধান কার্যালয়ের ডেপুটি ডিরেক্টর আসাকাওয়া ইউকা।

এফবিসিসিআই’র ইনোভেশন ও রিসার্চ সেন্টার প্রতিষ্ঠায় জাইকার সহায়তা চান এফবিসিসিআইর পরিচালক ও মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সাইফুল ইসলাম।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ককে আট লেনে উন্নীত করার ব্যাপারে প্রাক-মূল্যায়ন কার্যক্রম হাতে নেওয়া ও লজিস্টিকস এর উন্নয়নে জাইকার ভূমিকা প্রত্যাশা করেন পরিচালক আবুল কাসেম খান।

বাংলাদেশে জাপানি কোম্পানিগুলোকে ইলেকট্রনিক যন্ত্রের চিপ তৈরির কারখানা স্থাপনের আহ্বান জানান এফবিসিসিআইর সহ-সভাপতি হাবীব উল্লাহ ডন ও পরিচালক ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর।  এছাড়া সভায় বক্তব্য রাখেন পরিচালক আমজাদ হুসেইন।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
এফবিসিসিআইয়ে ব্যবসায়ী প্রশাসক নিয়োগের আশ্বাস, কর্মসূচি স্থগিত
করমুক্ত আয়সীমা ৫ লাখে উন্নীত করার প্রস্তাব এফবিসিসিআই’র
টাকার অবমূল্যায়নের বিপক্ষে এফবিসিসিআই
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি