সব শিল্পকে নিরাপদ করতে বদ্ধপরিকর এফবিসিসিআই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ অক্টোবর ২০২২, ১৯:০১আপডেট : ৩১ অক্টোবর ২০২২, ১৯:০১

দেশের সব শিল্পের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর এফবিসিসিআই। সোমবার (৩১ অক্টোবর) এফবিসিসিআই সেফটি কাউন্সিল আয়োজিত তিন দিনব্যাপী ‘ট্রেইনিং অব ট্রেইনারস্- ফায়ার সেফটি, রেসকিউ অ্যান্ড ফার্স্ট এইড’ শীর্ষক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন এফবিসিসিআই’র সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু।

এই প্রশিক্ষণে ১২টি খাত ও ৪টি চেম্বার থেকে ৩৮ জন প্রশিক্ষক প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। সমাপনী দিনে অংশগ্রহণকারীদের হাতে সনদ তুলে দেন সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু।

এর আগে তিনি বলেন, ‘দেশের শিল্পে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আইইএলও’র সহযোগিতায় খাত ও চেম্বারভিত্তিক নিরাপত্তা প্রশিক্ষণ কর্মসূচি হাতে নিয়েছে এফবিসিসিআই।’ এসময় মালিকদের প্রতিশ্রুতিবদ্ধ হয়ে একসঙ্গে কাজ করার আহ্বান জানান মোস্তফা আজাদ চৌধুরী বাবু।

আইএলও’র কর্মক্ষেত্র নিরাপত্তা বিশেষজ্ঞ মরিস এল ব্রুকস বলেন, ‘এফবিসিসিআই’র সহযোগিতায় বাংলাদেশে নিরাপত্তা সংস্কৃতি গড়ে তোলা সহজ হবে।’ প্রশিক্ষণ কর্মসূচিতে কারখানা পর্যায়ের অংশগ্রহণ থাকায় এফবিসিসিআই সেফটি কাউন্সিলকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘বিনিয়োগ ছোট কিংবা বড় হোক, সব শিল্প কারখানায় নিরাপত্তা জরুরি।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআই সেফটি কাউন্সিলের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবু নাঈম মো. শহিদুল্লাহ, ফায়ার সেফটি অ্যান্ড সিকিউরিটি, ডিজেস্টার অ্যান্ড এক্সপ্লুশন বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান নিয়াজ আলি চিশতী, এফবিসিসিআইর মহাসচিব মোহাম্মদ মাহফুজুল হকসহ প্রমুখ।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
এফবিসিসিআইয়ে ব্যবসায়ী প্রশাসক নিয়োগের আশ্বাস, কর্মসূচি স্থগিত
করমুক্ত আয়সীমা ৫ লাখে উন্নীত করার প্রস্তাব এফবিসিসিআই’র
টাকার অবমূল্যায়নের বিপক্ষে এফবিসিসিআই
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের