ব্রুনাই থেকে বছরে দেড় মিলিয়ন টন এলএনজি পাওয়ার আশা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ নভেম্বর ২০২২, ১৮:৩১আপডেট : ২৪ নভেম্বর ২০২২, ২০:৩৩

ব্রুনাই থেকে আগামী বছরের শুরুতে এলএনজি আমদানি শুরু হতে পারে। ব্রুনাই সফররত বাংলাদেশি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে দীর্ঘমেয়াদি চুক্তি করার বিষয়ে উভয় পক্ষের মধ্যে আলোচনা হয়েছে। ব্রুনাই বছরে অন্তত দেড় মিলিয়ন টন এলএনজি বাংলাদেশকে দেবে বলে আশা করা হচ্ছে। চুক্তিটি হলে সেটি হবে ১০ থেকে ১৫ বছর মেয়াদি।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) ব্রুনাইতে অনুষ্ঠিত বৈঠকের এসব তথ্য গণমাধ্যমকে জানায় জ্বালানি বিভাগ।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বৈঠকের পর জানান, সহযোগিতার ক্ষেত্র বাড়াতে ফলপ্রসূ আলোচনা হয়েছে। ব্রুনাই দারুসসালাম বছরে ১ থেকে ১ দশমিক ৫ মিলিয়ন মেট্রিক টন এলএনজি সরবরাহ করবে। আগামী বছরের প্রথম থেকেই এই এলএনজি পাওয়ার আশা করা হচ্ছে।

জ্বালানি বিভাগ আরও জানায়, বৈঠকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এবং ব্রুনাইয়ের প্রধানমন্ত্রীর কার্যালয়ের জ্বালানি উপমন্ত্রী ইয়ং মুলিয়া দাতো সেরি পাদুকা আয়ং হাজী মাতসাটেজা বিন সোকাইয়া নিজ নিজ দেশের পক্ষে নেতৃত্ব দেন।

বৈঠকে ব্রুনাই থেকে গড়ে ২ লাখ ১০ হাজার মেট্রিক টন ডিজেল ডেফার্ড পেমেন্টে (বিলম্বিত পরিশোধ) আমদানির বিষয়েও আলোচনা হয়েছে। এসব বিষয়ে নতুন করে চুক্তি করতে হবে। ব্রুনাই জ্বালানি সহযোগিতা ও সহযোগিতার ক্ষেত্র বাড়াতে সম্মত হয়েছে। বাংলাদেশ ব্রুনাই দারুসসালাম থেকে ২০১৪ থেকে ২০১৬ সালে মোট ৩ লাখ ২৫ হাজার ৯৭৫ মেট্রিক টন ডিজেল আমদানি করেছে।

শতভাগ নিজস্ব রিফাইনারি থাকার শর্তের জন্য ব্রুনাইয়ের কোম্পানি পিবি ট্রেডিং সেনড্রিন বারহেড থেকে ২০১৬ সালের পর আমদানি করা সম্ভব হয়নি। বর্তমানে এই শর্ত শিথিল করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৬ অক্টোবর বাংলাদেশ ও ব্রুনাই দারুসসালামের মধ্যে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এবং অন্যান্য পেট্রোলিয়াম সরবরাহে সহযোগিতার জন্য সমঝোতা স্মারক সই হয়েছে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে ব্রুনাইয়ের প্রধানমন্ত্রীর কার্যালয়ে জ্বালানিবিষয়ক স্থায়ী সচিব ইয়ং মুলিয়া আযহার বিন হাজি ইয়ায়া, জ্বালানি বিভাগের পরিচালক মোহাম্মদ নিজাম বিন ইজমি, পেট্রোলিয়াম অথরিটির পরিচালক আড্রিয়াম ওয়াং কাই মিং, জ্বালানি বিভাগের জ্বালানি অংশীদারত্ব ব্যবস্থাপনা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক হাজি মো. জাকি বিন হাজী হাসানুল আস’সারি  ছিলেন।

প্রতিনিধি দলে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন জ্বালানি বিভাগের সিনিয়র সচিব মো. মাহবুব হোসেন, বিপিসির চেয়ারম্যান এ বি এম আযাদ, পেট্রোবাংলার চেয়ারম্যান নাজমুল আহসান, রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক যাবেদ চৌধুরী ও ব্রুনাইয়ে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমনা।

/এসএনএস/এনএআর/
সম্পর্কিত
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী