বিমানের বকেয়া মওকুফের আবেদনে জ্বালানি বিভাগের ‘না’

সঞ্চিতা সীতু
১৪ ডিসেম্বর ২০২২, ১৭:৪৫আপডেট : ১৪ ডিসেম্বর ২০২২, ১৮:৪১

পাওনা পরিশোধ করতেই হবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে। এ কথা সাফ জানিয়ে দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। বাকিতে জ্বালানি তেল নিয়ে দুই হাজার ১০০ কোটির বেশি টাকা পরিশোধ করেনি বিমান। এখন এসে বাকির টাকা মাফ করে দিতে বলছে। কিন্তু বিপিসির তরফ থেকে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, এভাবে টাকা মাফ করে দেওয়ার কোনও বিধান নেই।

জ্বালানি বিভাগ সূত্র বলছে, বিমানের কাছে কত টাকা পাওয়া যাবে এ বিষয়ে জ্বালানি বিভাগের পরবর্তী সমন্বয় সভায় উপস্থাপন করার নির্দেশ দিয়েছেন জ্বালানি সচিব মাহবুব হোসেন।

জ্বালানি বিভাগের এক কর্মকর্তা বলেন, বিমানের তরফ থেকে সম্প্রতি আমাদের কাছে একটি চিঠি দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে বিমানের সব বকেয়া মওকুফ করে দিতে হবে। বিমান এবং বিপিসির যে কোম্পানি বিমানকে জেট ফুয়েল সরবরাহ করে তারা দুটি ভিন্ন কোম্পানি। ভিন্ন ভিন্ন মন্ত্রণালয়ের অধীন। তেল বিক্রিতে এই কোম্পানি লোকসান করে দেউলিয়া হলে বিমান কি এই কোম্পানির দায়িত্ব নেবে? নেবে না নিশ্চয়ই। তাহলে বিমানের দায়িত্ব কেন আমরা নিতে যাবো।

তিনি বলেন, সরকারের উচ্চপর্যায় থেকে সরকারি প্রতিষ্ঠানগুলো যাতে লোকসান না করে এজন্য কোম্পানি করে দেওয়া হয়েছে। এখন এক কোম্পানির লোকসানের দায় তো অন্য কোম্পানি নিতে পারে না।

ফেব্রুয়ারি ২০১১ থেকে অক্টোবর ২০১৯ পর্যন্ত বিমানের কাছে তেল বিক্রি বাবদ বকেয়া পাওনা ছিল দুই হাজার ১০৮ কোটি ২০ লাখ টাকা। এরমধ্যে নানা দেনদরবারের পর একবার ২০ কোটি ৭৯ লাখ টাকা পরিশোধ করে তারা। কিন্তু এরপর আবার টালবাহানা শুরু করে বিমান।

জ্বালানি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বিমানে প্রতিদিন প্রায় ১৩০০ থেকে ১৪০০ টন জ্বালানি সরবরাহ করা হয়ে থাকে। সেই হিসাবে প্রতিদিন প্রায় ১০ কোটি টাকার ওপরে তেল নিয়ে থাকে বাংলাদেশ বিমান।

প্রসঙ্গত, রাষ্ট্রীয় কোম্পানি পদ্মা অয়েল বিমানের জেট ফুয়েল সরবরাহ করে। তাদের কাছ থেকে প্রতি মাসে ৩০০ কোটি টাকার বেশি জেট ফুয়েল কেনে বিমান। তবে বিভিন্ন সময়ে লোকসানের কথা বলে জেট ফুয়েলের দাম বকেয়া রেখেছে তারা। বিপুল পরিমাণ বকেয়ার জোগান এসেছে দেশীয় ব্যাংক থেকে। ঋণের টাকায় কেনা এই তেলের দাম পরিশোধ না করায় পদ্মা অয়েলকে ব্যাংক ঋণের সুদও গুনতে হয়েছে। এই পরিস্থিতিতে গত ফেব্রুয়ারিতে একবার জ্বালানি তেল সরবরাহ বন্ধের নির্দেশ দিয়েছিল জ্বালানি বিভাগ। এরপর নানা প্রতিশ্রুতির পর এই নির্দেশনা কার্যকর করা হয়।

এর আগে বিমানের কাছে পাওনা আদায়ে বেসামরিক বিমান পরিবহন এবং পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে আন্তমন্ত্রণালয় বৈঠক করে জ্বালানি বিভাগ। সরকারি জ্বালানি বিভাগ থেকে বিষয়টি প্রধানমন্ত্রীর কার্যালয়েও জানানো হয়। কিন্তু তাতেও পাওনা পরিশোধ করেনি বিমান। গত মার্চে একবার বিমানের তেল সরবরাহ বন্ধ করে দেওয়ারও নির্দেশ দিয়েছিল জ্বালানি বিভাগ। কিন্তু রাষ্ট্রীয় পতাকাবাহী উড়োজাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠান বিমান নানা দেনদরবার করে ওই আদেশ স্থগিত করে।

 

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
বাংলাদেশ-মালয়েশিয়ার পর্যটন ক্ষেত্রে সহযোগিতা জোরদারে বৈঠক
গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানসহ  ৬ দাবিতে শাহবাগে সমাবেশ
অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট, চ্যালেঞ্জের মুখে সরকার
সর্বশেষ খবর
রাষ্ট্রপতি নির্বাচন হবে ‘ভেরি ট্রান্সপারেন্ট মেথডে’, কারও আপত্তি থাকার কথা নয়: সিইসি
রাষ্ট্রপতি নির্বাচন হবে ‘ভেরি ট্রান্সপারেন্ট মেথডে’, কারও আপত্তি থাকার কথা নয়: সিইসি
একাত্তরের ‘ত্রুটিপূর্ণ’ মামলায় তোফাজ্জলের অব্যাহতি নিয়ে আদেশ ৩১ আগস্ট
ট্রাইব্যুনাল বলেন, ‘একজনেরও চাকরি থাকার কথা নয়’একাত্তরের ‘ত্রুটিপূর্ণ’ মামলায় তোফাজ্জলের অব্যাহতি নিয়ে আদেশ ৩১ আগস্ট
শ্রীলঙ্কা-ইংল্যান্ডকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে পাকিস্তান
শ্রীলঙ্কা-ইংল্যান্ডকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে পাকিস্তান
সব রিক্রুটিং এজেন্সির জন্য মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করার দাবি
সব রিক্রুটিং এজেন্সির জন্য মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করার দাবি
সর্বাধিক পঠিত
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
আস্ত খাসি না দেওয়ায় বর বললেন ‘তুই বিয়ে কর’, বিয়ে না দিয়ে বের করে দিলেন কনের বাবা
আস্ত খাসি না দেওয়ায় বর বললেন ‘তুই বিয়ে কর’, বিয়ে না দিয়ে বের করে দিলেন কনের বাবা
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
ছুটির দিনে ঘুরতে বের হয়েছিলেন, ধরে পিটিয়ে মেরে ফেললো একদল লোক
ছুটির দিনে ঘুরতে বের হয়েছিলেন, ধরে পিটিয়ে মেরে ফেললো একদল লোক
মহাসড়কে এআই ক্যামেরার অ্যাকশন শুরু, ৩ ঘণ্টায় ৩৭৯ মামলা
মহাসড়কে এআই ক্যামেরার অ্যাকশন শুরু, ৩ ঘণ্টায় ৩৭৯ মামলা