শাহজালাল বিমানবন্দরে দাঁড়িয়ে থাকা বোয়িং বিমানে ট্রলির আঘাত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুলাই ২০২৫, ০০:২৭আপডেট : ০২ জুলাই ২০২৫, ০০:২৭

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পার্কিং করা অবস্থায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বোয়িং ৭৩৭-৮০০ মডেলের এয়ারক্রাফটে আঘাত করেছে একটি লাগেজ ট্রলি টাগ। এতে বোয়িং এয়ারক্রাফটি বাইরে দিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এসময় উড়োজাহাজটির ভেতরে কোনও যাত্রী ছিল না। মঙ্গলবার সন্ধ্যা ৭টার কিছু পর এ ঘটনা ঘটে। 

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) এ বি এম রওশন কবীর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ট্রলিটি চলন্ত অবস্থায় ছিল না, স্থির অবস্থায় ছিল। তীব্র বাতাসে এটি মুভ করে প্লেনে ধাক্কা দিয়েছে। তবে ট্রলি যখন আঘাত হানে তখন বিমানের ভেতরে কোনও যাত্রী ছিল না। ইঞ্জিনিয়ারদের একটি দল ঘটনাস্থলে উপস্থিত আছে। তারা ক্ষয়ক্ষতি নিরূপণ করছেন।

বিমানবন্দর সূত্র জানায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৮৯ ফ্লাইটটি সন্ধ্যা ৬টায় ব্যাংকক থেকে ঢাকায় এসে অবতরণ করে। ফ্লাইটটি পার্কিং বে’তে এসে থামে। ফ্লাইট থেকে যাত্রীদের নামানো হয়। সেসব যাত্রীদের লাগেজ নেওয়ার জন্য একটি খাঁচা ট্রলি সেখানে উপস্থিত হয়। পাশের পার্কিং বে’তে বিমানের অভ্যন্তরীণ রুট পরিচালনা করা ড্যাশ-৮ উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল। প্লেনটি ডানে ঘুরলে এটির পাখার তীব্র বাতাসে খাঁচা ট্রলি উড়ে গিয়ে বোয়িং-৭৩৭ এয়ারক্রাফটে আঘাত করে।

 

/আইএ/ইউএস/
সম্পর্কিত
শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগের সত্যতা মেলেনি: বিমান
হাজিদের লাগেজ চুরির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর
মন্ত্রণালয়ের নির্দেশনার পরও কেনা হয়নি ট্রলি, শাহজালালে নাকাল যাত্রীরা
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান