পেঁয়াজ-চিনিসহ নিত্যপণ্য আমদানিতে ভারতের কাছে কোটা চেয়েছে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ ডিসেম্বর ২০২২, ১৫:৫৫আপডেট : ২৭ ডিসেম্বর ২০২২, ১৬:৪০

ভারত থেকে চাল, গম, চিনি, পেঁয়াজ, রসুন, আদা ও ডালসহ নিত্যপ্রয়োজনীয় যেসব পণ্য আমদানি করা হয় সেগুলো আমদানিতে কোটা সুবিধা করে দেওয়ার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। বিষয়টি বিবেচনা করার আশ্বাস দিয়েছে ভারত। এই কোটা সুবিধা পেলে ভারত যখন তখন পণ্য রফতানি বন্ধ করে দিতে পারবে না।

সম্প্রতি ভারত সফর বিষয়ে ব্রিফিং করার সময় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এই তথ্য জানান। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সচিবালয়ে এই ব্রিফিং হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষও সেখানে উপস্থিত ছিলেন।

সচিবালয়ে ব্রিফিং করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি

মন্ত্রী জানান, দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য বাড়ানোর জন্য পারস্পরিক সহযোগিতা প্রদান, বিভিন্ন প্রকার শুল্ক-অশুল্ক সমস্যা কাটিয়ে বাণিজ্য সহজ করাসহ ব্যবসায়ীদের জন্য দীর্ঘমেয়াদি ভিসা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে ভারতকে।

বাংলাদেশ ভারতের মধ্যে ব্যবসা-বাণিজ্য বাড়াতে কমপ্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট (সেপা) গঠনের জন্য ইতিবাচক অগ্রগতি হয়েছে। করোনার কারণে বন্ধ থাকা বর্ডার হাট শিগগিরই চালু করা হবে বলে বৈঠকে দুই দেশের আলোচনায় সিদ্ধান্ত হয়েছে।

/এসআই/এফএস/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী