‘ক্যাপিটাল মার্কেট শক্তিশালী রাখতে বিনিয়োগকারীদের দক্ষতা দরকার’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জানুয়ারি ২০২৩, ১৫:৫৮আপডেট : ০৫ জানুয়ারি ২০২৩, ১৭:২৬

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ক্যাপিটাল মার্কেট দেশের অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। পুঁজিবাজারে ভালো কোম্পানির পাশাপাশি দক্ষ বিনিয়োগকারীও দরকার। বিনিয়োগকারীদের এ বিষয়ে উপযুক্ত শিক্ষা দরকার। তবেই ক্যাপিটাল মার্কেট থেকে ভালো কিছু আশা করা যায়। শেয়ার বাজারে বিনিয়োগকারীদের এ বিষয়ে পর্যাপ্ত জ্ঞান থাকা দরকার। ক্যাপিটাল মার্কেট শক্তিশালী রাখতে বিনিয়োগকারীদের দক্ষতা দরকার।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) ঢাকায় ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি বিষয়ক অনলাইন পত্রিকা ‘অর্থসূচক’ আয়োজিত ‘আঁধার শেষে আসেই আলো পুঁজিবাজারও হবেই ভালো’ স্লোগান সামনে রেখে তিন দিনব্যাপী ‘ক্যাপিটাল মার্কেট এক্সপো-২০২৩’-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

এ সময় বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আমাদের অর্থনীতি এখন অনেক শক্তিশালী। দ্রুত এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের উন্নয়ন এখন দৃশ্যমান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশের অর্থনীতি অনেক শক্তিশালী হয়েছে। আমরা সফলভাবে এমডিজি অর্জন করে পুরস্কৃত হয়েছি। ২০৩০ সালের আগেই এসডিজি সফলভাবে অর্জন করে ২০৪১ সালে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে। এজন্য নিজ নিজ অবস্থান থেকে সবাইকে কাজ করতে হবে। কোভিড-১৯-এর কারণে সারা বিশ্ব যখন কঠিন পরিস্থিতি মোকাবিলা করছিল, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী সিদ্ধান্তের কারণে বাংলাদেশের অর্থনীতি সচল ছিল। তিনি প্রণোদনা প্যাকেজের মাধ্যমে দেশে ব্যবসা-বাণিজ্য টিকিয়ে রেখেছিলেন। যার সুফল আমরা এখন পাচ্ছি। পুঁজিবাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা প্রতিষ্ঠিত করতে হবে।’

টিপু মুনশি বলেন, ‘দেশের প্রধান রফতানি খাত তৈরি পোশাক। অপ্রত্যাশিত রানা প্লাজা দুর্ঘটনার পর অনেক প্রতিকূল পরিবেশ মোকাবিলা করে তৈরি পোশাক খাত ঘুরে দাঁড়িয়েছে। পুঁজিবাজারকেও খারাপ অবস্থা থেকে ভালোর দিকে নিয়ে আসতে হবে। এজন্য এই সেক্টরের সবাইকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। এলডিসি গ্র্যাজুয়েশনের পর আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ আসবে। আমাদের দক্ষতা অভিজ্ঞতা দিয়ে এ চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে, সফলভাবে সামনের দিকে এগিয়ে যেতে হবে।’

অর্থসূচকের সম্পাদক জিয়াউর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান প্রফেসর শিবলী রুবাইয়াত উল ইসলাম, ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান ইউনুসুর রহমান, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান আসিফ ইব্রাহীম, বাংলাদেশ পাবলিকলি লিস্টেড কোম্পানিজ অ্যাসোসিয়েশন (বিএপিএলসি) প্রেসিডেন্ট আনিস উদ দৌলা, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন(ডিবিএ)-এর প্রেসিডেন্ট রিচার্ড ডি রোজারিও উপস্থিত ছিলেন।

/এসআই/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
এবার কোরবানির পশুর চামড়া পাচারের সম্ভাবনা নেই: বাণিজ্যমন্ত্রী
চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতে প্রয়োজনে হস্তক্ষেপ করবে সরকার: বাণিজ্যমন্ত্রী
কোরবানির পশুর চামড়ার দাম বাড়ালো সরকার, ঢাকায় বর্গফুটে ২ টাকা
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের