আমানতে সুদের সীমা তুলে নিলো কেন্দ্রীয় ব্যাংক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জানুয়ারি ২০২৩, ১৮:২৩আপডেট : ১৫ জানুয়ারি ২০২৩, ২০:৫৭

অবশেষে ব্যাংকের আমানতের ওপর বেঁধে দেওয়া সুদহার তুলে নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো আমানতের সুদহার নিজেরাই নির্ধারণ করতে পারবে। 

রবিবার (১৫ জানুয়ারি) চলতি ২০২২–২৩ অর্থবছরের শেষ ছয় মাসের জন্য ঘোষিত মুদ্রানীতিতে এই ঘোষণা দেওয়া হয়েছে। নতুন মুদ্রানীতিতে বলা হয়, বর্তমান বাজার পরিস্থিতি বিবেচনায় আমানতের সর্বনিম্ন সুদহার পুরোপুরি তুলে নেওয়া হলো। এ ছাড়া নতুন মুদ্রানীতিতে ভোক্তাঋণের সুদহার বাড়ানোরও ঘোষণা দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংক বলছে, ভোক্তাঋণের ক্ষেত্রে সুদহার ৩ শতাংশ পর্যন্ত বাড়ানো যাবে। বর্তমানে ব্যাংকের সব ধরনের ঋণের সুদহার ৯ শতাংশে বেঁধে রাখা হয়েছে। অর্থাৎ এখন থেকে ভোক্তাঋণের সুদহার বাড়িয়ে ১২ শতাংশ পর্যন্ত করতে পারবে ব্যাংকগুলো। তবে শিল্পঋণসহ অন্যান্য ঋণের ক্ষেত্রে সুদহার বাড়ানোর সুনির্দিষ্ট কোনও ঘোষণা দেওয়া হয়নি। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার বলেছেন, অন্যান্য ঋণের বেঁধে দেওয়া সুদহার তুলে নেওয়ার প্রয়োজনীয়তা দেখা দিলে বিষয়টি বিবেচনাধীন থাকবে।

নতুন মুদ্রানীতিতে বাংলাদেশ ব্যাংক বলছে, আমানতের সুদহার উন্মুক্ত করে দেওয়া ও ঋণ সুদহারে কিছুটা শিথিল করায়— তা আমানতের সুদহার বাড়াতে সহায়তা করবে।

এর আগে ২০২১ সালের আগস্টে আমানতের সর্বনিম্ন সুদহার বেঁধে দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। ওই সময় বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছিল, তিন মাস ও তার বেশি মেয়াদি আমানতের সুদ কোনোভাবেই তিন মাসের গড় মূল্যস্ফীতির কম হতে পারবে না। ২০২০ সালের এপ্রিলে ঋণের সুদহার ৯ শতাংশ নির্ধারণ করে দেওয়ার পর আমানতের সুদহার আড়াই শতাংশেও নামিয়ে এনেছিল।

রবিবার বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে নতুন এ মুদ্রানীতি ‘মনিটারি পলিসি স্টেটমেন্ট (এমপিএস)’ প্রকাশ করা হয়। আব্দুর রউফ তালুকদার গভর্নর হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি প্রথম মুদ্রানীতি। এবারের মুদ্রানীতিকে সতর্কমূলক বলেছে বাংলাদেশ ব্যাংক। অনুষ্ঠানে মুদ্রানীতির মূল বিষয় তুলে ধরেন বাংলাদেশ ব্যাংকের প্রথম অর্থনীতিবিদ হাবিবুর রহমান। এ সময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামাল, কাজী ছাইদুর রহমান, আবু ফরাহ মো. নাছের, এ কে এম সাজেদুর রহমান খান, বিএফআইইউ প্রধান মাসুদ বিশ্বাস, প্রধান অর্থনীতিবিদ ড. হাবিবুর রহমান, নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হকসহ গবেষণা বিভাগের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন

মুদ্রানীতিতে  চলতি ২০২২-২৩ অর্থবছরের দ্বিতীয়ার্ধে বেসরকারি খাতে ঋণ প্রবাহের লক্ষ্যমাত্রা ১৪ দশ‌মিক ১০ শতাংশ করা হ‌য়ে‌ছে। আ‌গের অর্থবছ‌রে যা ছিল ১৪ দশমিক ৮ শতাংশ। তবে বাজেটের বিশাল ঘাটতির অর্থায়নে সরকারি খাতের ঋণপ্রবাহ কমায়‌নি, বরং বা‌ড়ি‌য়ে‌ছে। দ্বিতীয়ার্ধে এ লক্ষ্য ঠিক ক‌রে‌ছে ৩৭ দশ‌মিক ৭০ শতাংশ করা হ‌য়ে‌ছে।

মূল্যস্ফীতির চাপ কমা‌তে, পাশাপা‌শি বি‌নি‌য়োগ ও কর্মসংস্থানের ল‌ক্ষ্যে ঋণ সরবারহ নি‌শ্চিত কর‌তে নী‌তি হার হিসা‌বে বি‌বে‌চিত রে‌পো সুদহার ২৫ বে‌সিস পয়েন্ট বা‌ড়ি‌য়ে ৫ দশ‌মিক ৭৫ থে‌কে ৬ শতাংশ করা হ‌য়ে‌ছে। অর্থাৎ এখন কেন্দ্রীয় ব্যাংক থে‌কে ব্যাংকগু‌লো জরু‌রি প্র‌য়োজ‌নে অর্থ নি‌লে গুনতে হ‌বে অ‌তি‌রিক্ত সুদ।

পাশাপা‌শি রিভার্স রে‌পোও ২৫ বে‌সিস প‌য়েন্ট বা‌ড়ি‌য়ে ৪ শতাংশ থে‌কে ৪ দশ‌মিক ২৫ শতাংশ করা হ‌য়ে‌ছে। এখন কেন্দ্রীয় ব্যাংকে টাকা রাখ‌লে ব্যাংকগু‌লো আ‌গের চে‌য়ে বে‌শি সুদ পা‌বে। এছাড়া মুদ্রা সরবরাহের লক্ষ্যমাত্রা ১২ দশমিক ১০ শতাংশ থেকে কমিয়ে ১১ দশমিক ৫০ শতাংশে নামানো হয়েছে।

চলতি ২০২২-২৩ অর্থবছরের বাজেটে মূল্যস্ফীতিকে ৫ দশমিক ৬ শতাংশে রাখার কথা বলেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। কিন্তু সবশেষ নভেম্বর মাস শেষে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮ দশমিক ৮৫ শতাংশ।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, চলতি অর্থবছরের পঞ্চম মাস নভেম্বরে বেসরকারি খাতের ঋণপ্রবাহ প্রবৃদ্ধির হার দাঁড়ায় ১৩ দশমিক ৯৭ শতাংশ। আগের মাস অক্টোবর শেষে যা ছিল ১৩ দশমিক ৯১ শতাংশ। সেপ্টেম্বরে এই হার ছিল ১৩ দশমিক ৯৩ শতাংশ। আগস্টে ছিল ১৪ দশমিক ০৭ শতাংশ এবং জুলাই মাসে ঋণপ্রবাহের প্রবৃদ্ধি ছিল ১৩ দশমিক ৯৫ শতাংশ

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
রিজার্ভ এখন ৩৭ বিলিয়ন ডলারের বেশি
সম্মিলিত ইসলামী ব্যাংক নিয়ে তিন সিদ্ধান্ত জানালো কেন্দ্রীয় ব্যাংক
বাংলা কিউআরে লেনদেন ১১০ কোটি টাকা ছাড়ালো
সর্বশেষ খবর
যুবলীগ নেতা রনজিত চৌধুরী গ্রেফতার 
যুবলীগ নেতা রনজিত চৌধুরী গ্রেফতার 
টিভিতে আজকের খেলা (২৬ আগস্ট, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৬ আগস্ট, ২০২৬)
৪৮তম বিশেষ বিসিএস: আরও ১৮৪ জনকে নিয়োগ
৪৮তম বিশেষ বিসিএস: আরও ১৮৪ জনকে নিয়োগ
এসবিএসি ব্যাংকে ‘বাংলা কিউআর’ উদ্বোধন উপলক্ষে র‌্যালি
এসবিএসি ব্যাংকে ‘বাংলা কিউআর’ উদ্বোধন উপলক্ষে র‌্যালি
সর্বাধিক পঠিত
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
বিদ্রোহী শিবির ঘুরে আবারও মমতার কাছে ফিরলেন কাসেম সিদ্দিকী
বিদ্রোহী শিবির ঘুরে আবারও মমতার কাছে ফিরলেন কাসেম সিদ্দিকী
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের
বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের