ফুলচাষিদের ঋণ দিলো সোনালী ব্যাংক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:১২ আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:১২

দেশের বৃহত্তম ফুল চাষের এলাকা যশোরের গদখালীর ফুলচাষিদের উৎসাহ বৃদ্ধিতে প্রকাশ্যে ঋণ বিতরণ করেছে সোনালী ব্যাংক লিমিটেড। শনিবার (৪ ফেব্রুয়ারি) ঝিকরগাছার পানিসারায় প্রকাশ্যে এ ঋণ বিতরণ কর্মসূচির আয়োজন করে সোনালী ব্যাংক যশোর অঞ্চল।

সোনালী ব্যাংক লিমিটেড জেনারেল ম্যানেজার’স অফিস খুলনার জেনারেল ম্যানেজার মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর মো. আফজাল করিম এবং ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সঞ্চিয়া বিনতে আলী।

প্রকাশ্যে ঋণ বিতরণ কর্মসূচিতে পল্লী ও কৃষি ঋণের আওতায় ১৭ জন ফুলচাষিকে ঋণ দেওয়া হয়। এ সময় অন্যদের মধ্যে সোনালী ব্যাংকের খুলনা ও যশোর অঞ্চলের নির্বাহীরা ও অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/জিএম/এনএআর/
সম্পর্কিত
সোনালী ব্যাংকের বরখাস্ত ৫ কর্মকর্তার কার বিরুদ্ধে কী অভিযোগ
সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত, দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞায় চিঠি 
তেলের দাম বাড়ায় জমিতে সেচ দিতে আমাদের খুব কষ্ট হচ্ছে
সর্বশেষ খবর
এলপিজি পাওয়া যাচ্ছে না দোকানে, বেশি দামে মিলছে ডিলারের কাছে
এলপিজি পাওয়া যাচ্ছে না দোকানে, বেশি দামে মিলছে ডিলারের কাছে
মেসি আর্জেন্টিনায় নিজ শহরে এসেছেন, ক্যাম্পে যোগ দিচ্ছেন কবে
মেসি আর্জেন্টিনায় নিজ শহরে এসেছেন, ক্যাম্পে যোগ দিচ্ছেন কবে
খালি পড়ে আছে ৯ কোটি টাকায় তৈরি ভবন, চলে সিনেমার শুটিং
খালি পড়ে আছে ৯ কোটি টাকায় তৈরি ভবন, চলে সিনেমার শুটিং
সিইসির পদত্যাগ নিয়ে আবারও উত্তপ্ত ভারত, যন্তর মন্তরে আটক ৭০০
সিইসির পদত্যাগ নিয়ে আবারও উত্তপ্ত ভারত, যন্তর মন্তরে আটক ৭০০
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা, বললেন ‘ক্ষমাও চাইতে পারিনি’
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা, বললেন ‘ক্ষমাও চাইতে পারিনি’
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার