ঢাকায় শুরু হচ্ছে থাই ট্রেড ফেয়ার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:১০আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:১১

আগামী ২-৫ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘থাইল্যান্ড ট্রেড ফেয়ার: টপ থাই ব্র্যান্ডস ২০২৩'। বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন ও বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে শুরু হতে যাচ্ছে এই মেলা।

সোমবার (২৭ ফেব্রুয়রি) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানায় আয়োজক সংস্থা।

রাজধানীর যমুনা ফিউচার পার্কের সেন্টার কোর্টে এই মেলার আয়োজন করছে থাই সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের ডিপার্টমেন্ট অব ইন্টারন্যাশনাল ট্রেড প্রোমোশন (ডিআইপিটি)।

মেলায় স্বাস্থ্য পরিষেবা, কৃষি যন্ত্রপাতি, লুব্রিকেন্ট, নির্মাণ সামগ্রী, এয়ারলাইন্স, স্টেশনারি, গৃহস্থলি ও আসবাবপত্র, খাদ্য, গয়না, শিশুপণ্যসহ নানা ধরনের বিশ্বমানের থাইপণ্য প্রদর্শন করা হবে। পাশাপাশি থাই শেফ দিয়ে বিভিন্ন রান্নার কলা-কৌশল সরাসরি দেখানো হবে বলে জানায় আয়োজক সংস্থা।

তারা আরও জানায়, মেলায় আগতদের থাই- সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দিতে থাই নৃত্যসহ সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে। এছাড়া মেলায় ব্যবসায়িক মিটিংয়ের সুযোগ ও র‍্যাফেল ড্র’র আয়োজন  থাকবে। র‍্যাফেল ড্র’তে বিজয়ীদের জন্য থাকবে ঢাকা-ব্যাংকক-ঢাকা বিমান টিকেট জেতার সুযোগ।

প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত এই মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। আয়োজক সংস্থা জানায়, মেলায় প্রবেশের জন্য কোনও ফি লাগবে না। মেলায় ৫০টি থাই প্রতিষ্ঠান এবং বাংলাদেশে থাইপণ্যের আমদানিকারক প্রতিষ্ঠানগুলো অংশগ্রহণ ও তাদের পণ্য প্রদর্শন করবে।

বাংলাদেশে নিযুক্ত থ্যাইল্যান্ডের রাষ্ট্রদূত মাকাওয়াদে সুমিতমোর মেলার উদ্বোধন করবেন বলে জানিয়েছে আয়োজক সংস্থা।

ঢাকায় অবস্থিত রয়েল থাই অ্যাম্বাসির অফিস অব কমার্শিয়াল অ্যাফেয়ার্সের মিনিস্টার কাউন্সিলর খেমাতাত আরচাওয়াথাম্রং এর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন— সিনিয়র ইন্টারন্যাশনাল ট্রেড স্পেশালিস্ট মো. ফরহাদ আলী, কাজী শাকিক বিন আরশাদ, ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি স্কোয়াড মাইন্ড গ্লোবালের ব্যাবস্থাপনা পরিচালক এস এম ফয়সাল মোমিন প্রমুখ।

/এএজে/এপিএইচ/
সম্পর্কিত
কেন যুক্তরাষ্ট্রসহ ৯০ দেশের জন্য অন-অ্যারাইভাল ভিসার মেয়াদ কমালো থাইল্যান্ড
চট্টগ্রাম বন্দরে জাহাজে ২ বিদেশি নাগরিকের মারামারি, একজন নিহত
ট্রেনের সঙ্গে সংঘর্ষের পর বাসে আগুন, নিহত অন্তত ৮
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম