ঢাকা মোটর শোতে ব্যাপক সাড়া পদ্মা ব্যাংকের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মার্চ ২০২৩, ২২:১৩আপডেট : ১৯ মার্চ ২০২৩, ২২:২২

ব্র্যান্ড নিউ গাড়ি ও মোটরসাইকেলসহ অটোমোবাইল জগতের নানা পণ্য নিয়ে সম্প্রতি রাজধানীতে অনুষ্ঠিত হলো তিন দিনের ঢাকা মোটর শো। এখানে গ্রাহকদের অটো লোনের নানা সুবিধা জানাতে পসরা সাজিয়েছিল পদ্মা ব্যাংক লিমিটেড।

মেলায় আসা গ্রাহকরা বিপুল উৎসাহে ঘুরে দেখেন পদ্মা ব্যাংকের স্টল। এ সময় তারা কার লোন সম্পর্কে খোঁজখবর নেন।

গ্রাহকরা এমন আয়োজনে পদ্মা ব্যাংককে ধন্যবাদ জানান। কেননা পদ্মা ব্যাংক যে এত সহজ শর্তে গাড়ির ঋণ দেয়, সেটা তাদের অনেকেরই জানা ছিল না। এখন অনেকের গাড়ি কেনার স্বপ্ন পূরণ হবে বলে মন্তব্য করেন তারা।

পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে অনুষ্ঠিত মেলায় পদ্মা ব্যাংকের স্টলটি পরিদর্শন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রিয়াজ খান। এ সময় তিনি গাড়ি ব্যবসায়ী এবং লোন নিতে আগ্রহী গ্রাহকদের সঙ্গে কুশল বিনিময় ছাড়াও পদ্মা অটো লোন সম্পর্কে মতবিনিময় করেন।

এর আগে স্টলটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন পদ্মা ব্যাংকের এসএমই অ্যান্ড রিটেইল ব্যাংকিং হেড রকিবুল হাসান চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন হেড অফ করপোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড ব্র্যান্ডস সায়ন্তনী ত্বিষা, রিটেইল প্রোডাক্ট হেড কাজী মো. ফজলুর রহমানসহ অন্য কর্মকর্তারা।

/জিএম/এনএআর/
সম্পর্কিত
এটিএম বুথে টাকা নেই, মানুষ যাবে কোথায়?
৯০ বছরের শাশুড়িকে পিঠে নিয়ে নয় কিমি হেঁটে ব্যাংকে পুত্রবধূ, ভিডিও ভাইরাল
নগদ লভ্যাংশে নতুন শর্তে চাপে অধিকাংশ ব্যাংক, পুঁজিবাজারে প্রভাবের শঙ্কা
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান