রফতানি আয়ে প্রবৃদ্ধি ৮ দশমিক শূন্য ৭ শতাংশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ এপ্রিল ২০২৩, ২০:০৫আপডেট : ০২ এপ্রিল ২০২৩, ২২:৪৩

চলতি অর্থবছরের (২০২২-২৩) প্রথম ৯ মাসে (জুলাই-মার্চ) রফতানি আয়ে প্রবৃদ্ধি হয়েছে ৮ দশমিক শূন্য ৭ শতাংশ। রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)-র প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইপিবির তথ্য অনুযায়ী, অর্থবছরের প্রথম ৯ মাসে রফতানি আয় বাড়লেও গত মার্চে কমেছে।

আগের বছরের একই মাসের তুলনায় গত মার্চে বাংলাদেশের রফতানি আয় ২.৪৯ শতাংশ কমে ৪.৬৪ বিলিয়ন ডলার হয়েছে বলে জানায় ইপিবি।

মার্চে রফতানি আয়ের লক্ষ্যমাত্রা ছিল ৫.০২ বিলিয়ন ডলার, এক বছর আগে এই লক্ষ্যমাত্রা ছিল ৪.৭৬ বিলিয়ন ডলার।

এর আগে ফেব্রুয়ারিতে দেশের প্রধান বৈদেশিক মুদ্রা আয়কারী তৈরি পোশাকের চালান বিশ্ববাজারে ভালো গেছে। ফলে ফেব্রুয়ারিতে বছরওয়ারি হিসাবে পণ্য রফতানি ৭.৮১ শতাংশ বেড়ে হয়েছে ৪.৬৩ বিলিয়ন ডলার হয়। তবে টানা তিন মাস পাঁচ বিলিয়ন ডলারের ঘরে থাকার পর ফেব্রুয়ারিতেই তা কমে আসে।

ইপিবির তথ্যমতে, চলতি অর্থবছরের (২০২২-২৩) প্রথম ৯ মাসে (জুলাই-মার্চ) রফতানি আয়ে প্রবৃদ্ধি হয়েছে ৮ দশমিক শূন্য ৭ শতাংশ। প্রথম ৯ মাসে রফতানি হয়েছে ৪ হাজার ১৭২ কোটি ১৬ লাখ ডলার। রফতানি আয়ের লক্ষ্যমাত্রা ছিল ৪ হাজার ২২৬ কোটি ৪০ লাখ ডলার। লক্ষ্যমাত্রার তুলনায় রফতানি আয় কম হয়েছে ১ দশমিক ২৮ শতাংশ। ২০২১-২২ অর্থবছরের একই সময়ে রফতানি হয়েছিল ৩ হাজার ৮৬০ কোটি ৫৬ লাখ ডলার।

খাতভিত্তিক তথ্যে দেখা যাচ্ছে, প্রথম ৯ মাসে পোশাক পণ্য রফতানিতে প্রবৃদ্ধি হয়েছে ১২ দশমিক ১৭ শতাংশ। পোশাকের মধ্যে নিটওয়্যারে প্রবৃদ্ধি ১১ দশমিক ৭৮ শতাংশ, ওভেনে প্রবৃদ্ধি ১২ দশমিক ৬৩ শতাংশ। প্লাস্টিক পণ্য রফতানিতে প্রবৃদ্ধি হয়েছে ৩৪ শতাংশ, কাঠ ও কাঠজাতীয় পণ্যে ৯৪ দশমিক ৭৫ শতাংশ।

এদিকে, কৃষিপণ্য রফতানিতে নেতিবাচক প্রবৃদ্ধি ২৮ দশমিক ৩১ শতাংশ, হ্যান্ডিক্রাফটসে ৩৬ দশমিক ৫৯ শতাংশ, পাট ও পাটজাত পণ্যে ২১ দশমিক ২৩ শতাংশ ও কার্পেটে ৩২ দশমিক ৭৮ শতাংশ নেতিবাচক প্রবৃদ্ধি হয়েছে।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
মে মাসে রফতানি আয় ৪৪০ কোটি ডলার
এক বছরে ২৫০০ কোটি ডলারের স্বর্ণ রফতানি করেছে জাপান
দেশের রফতানি কার্গো নিরাপত্তা সক্ষমতায় বড় অগ্রগতি
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের