টিসিবির জন্য মালয়েশিয়া থেকে চিনি কিনছে সরকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ এপ্রিল ২০২৩, ১৭:২৪আপডেট : ১২ এপ্রিল ২০২৩, ১৭:২৪

সরকার ১৩৮ কোটি টাকা ব্যায়ে ২৫ হাজার মেট্রিকটন চিনি কেনার সিদ্ধান্ত নিয়েছে। মালয়েশিয়া থেকে এ চিনি কেনা হবে। ট্রডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য এ চিনি কেনা হবে।

বুধবার (১২ এপ্রিল) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) কর্তৃক আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ১২ হাজার ৫০০ মেট্রিক টন চিনি মালয়েশিয়ার ব্রিজো মেরিন এসডিএন বিএইচডি (স্থানীয় এজেন্ট জেআই ট্রেডার্স, ঢাকা)-এর কাছ থেকে ৬৮ কোটি ৬৭ লাখ ৪৩ হাজার ১২৫ টাকায় ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে। প্রতি কেজি চিনির দাম ধরা হয়েছে ৮৯ টাকা ৫০ পয়সা। আগে যা ছিল ৮৮ টাকা ৮৪ পয়সা।

ক্রয় প্রস্তাবে বলা হয়, বাণিজ্য মন্ত্রণালয়ে অধীন ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) কর্তৃক স্থানীয়ভাবে সরাসরি ক্রয় পদ্ধতিতে ১২ হাজার ৫০০ মেট্রিক টন চিনি গ্লোবাল করপোরেশন ঢাকা-এর কাছ থেকে ১৩২ কোটি ৫০ লাখ টাকায় ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে।

টিসিবি কর্তৃক আন্তর্জাতিকভাবে সরাসরি ক্রয় পদ্ধতিতে ১২ হাজার ৫০০ মেট্রিক টন চিনি সংযুক্ত আরব আমিরাত (ইউএই) গোল্ডেন উইংস জেনারেল ট্রেডিং (স্থানীয় এজেন্ট শানজাইব লিমিটেড, ঢাকা)-এর কাছ থেকে ৬৮ কোটি ৭৩ লাখ ৭৫ হাজার টাকায় ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে।

অতিরিক্ত সচিব জানান, আজ অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৯ম এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ১৪তম সভা অনুষ্ঠিত হয়। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনের জন্য ২টি এবং ক্রয়-কমিটির অনুমোদনের জন্য ১৬টি প্রস্তাব উপস্থাপন করা হয়।

/এসআই/এমএস/
সম্পর্কিত
টিসিবির ট্রাক সেল: স্বল্প আয়ের পাশাপাশি মধ্যবিত্তদেরও অপেক্ষা
আজ থেকে টিসিবির ট্রাক সেল শুরু, কত টাকায় মিলবে তিন পণ্য
তেলের দাম বাড়ালো টিসিবি, ঈদ উপলক্ষে ৭২০ ট্রাক সেল
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের