সুকুক বন্ড এবার বেচাকেনা হবে সেকেন্ডারি মার্কেটেও

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ এপ্রিল ২০২৩, ১৭:২৬ আপডেট : ৩০ এপ্রিল ২০২৩, ১৭:২৬

শরিয়াহভিত্তিক সুকুক (ইজারা সুকুক) এত দিন কেবলমাত্র অভিহিত মূল্যে ক্রয়-বিক্রয়যোগ্য ছিল। বাংলাদেশ ব্যাংকের নতুন সিদ্ধান্ত অনুযায়ী— এই সুকুকটি সম্মত মূল্যে সেকেন্ডারি মার্কেটেও কেনা-বেচা করা যাবে।

রবিবার (৩০ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট থেকে সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী বরাবর এ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, ২০২০ সালের ডিসেম্বরে শরিয়াহভিত্তিক সুকুক বন্ড বাজারে ছাড়ে সরকার। বিনিয়োগকারীদের কাছে দুই দফায় ৮ হাজার কোটি টাকার সুকুকের সার্টিফিকেট বিক্রি করতে চেয়েছিল বাংলাদেশ ব্যাংক। যার বিপরীতে বিনিয়োগকারীরা মুনাফাও পাবেন।

বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, ইসলামি এই বন্ডের (সুকুক) টাকা ‘সারাদেশে নিরাপদ পানি সরবরাহ প্রকল্প’ বাস্তবায়নে অর্থায়ন করা হবে। পাঁচ বছর মেয়াদি এ বন্ডে বিনিয়োগ থেকে বছরে আসবে ৪ দশমিক ৬৯ শতাংশ মুনাফা।

শরিয়াহভিত্তিক ৮ হাজার কোটি টাকার ৫ বছর মেয়াদি যে সুকুক (ইজারা সুকুক) ইস্যু করা হয়, তা কেবলমাত্র অভিহিত মূল্যে ক্রয়-বিক্রয়যোগ্য ছিল। বর্তমানে প্রসপেক্টাসে বর্ণিত শর্তানুসারে প্রকল্পের এক-তৃতীয়াংশ বাস্তবায়ন হওয়ায় সুকুকটি সম্মত মূল্যে সেকেন্ডারি মার্কেটে কেনা-বেচা করা যাবে।

জানা গেছে, দেশে শরিয়াহভিত্তিক ৮ হাজার কোটি টাকার প্রথম ইসলামি বন্ডের নিলামে প্রস্তাব দাখিলে আগ্রহীরা ১০ হাজার টাকা ও এর গুণিতক যেকোনও অঙ্কের বন্ড কিনতে পারেন। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের সারাদেশে পানি সরবরাহ প্রকল্পের মোট খরচ ধরা হয় ৮ হাজার ৮৫১ কোটি টাকা।

এ প্রকল্প থেকে পানি কিনবে সরকার। এখান থেকে নির্ধারিত হারে মুনাফা পেয়ে থাকেন বিনিয়োগকারীরা। প্রকল্প শেষ হলে বিনিয়োগকারীরা মূল টাকা ফেরত পাবেন। অন্য সব সরকারি বন্ডের মতো সুকুক বন্ডের বিপরীতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এসএলআর  সংরক্ষণ করা যায়।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
পাচার হওয়া সম্পদ দ্রুত ফেরাতে ব্যবস্থা নেওয়ার সুপারিশ 
নীতি সুদহার ৯.৫০ শতাংশই, ত্রৈমাসিক মুদ্রানীতি ঘোষণা
খেলাপি ঋণ কমাতে ১৮ মাসের পরিকল্পনা
সর্বশেষ খবর
লাল-সবুজের পতাকায় শেষ বিদায় বীরাঙ্গনা ফুলমতির, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
লাল-সবুজের পতাকায় শেষ বিদায় বীরাঙ্গনা ফুলমতির, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
ধানম‌ন্ডি‌তে ‌শিক্ষার্থী-স্থানীয়দের মধ্যে উত্তেজনা, হোস্টেল ভাঙচুর
ধানম‌ন্ডি‌তে ‌শিক্ষার্থী-স্থানীয়দের মধ্যে উত্তেজনা, হোস্টেল ভাঙচুর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!