ওমানকে দ্রুত এলএনজি দেওয়ার অনুরোধ জ্বালানি প্রতিমন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মে ২০২৩, ১৭:৩৪আপডেট : ১৪ মে ২০২৩, ১৭:৩৪

বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ভাতৃপ্রতীম দুই দেশের সম্পর্ক উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। এলএনজি নিয়ে দীর্ঘমেয়াদি একটি চুক্তি প্রক্রিয়াধীন। আগের চুক্তির ধারাবাহিকতায় ওমানকে তিনি অতি দ্রুত কয়েক কার্গো এলএনজি দেওয়ার অনুরোধ করেন।

রবিবার (১৪ মে) সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ওমানের রাষ্ট্রদূত আব্দুল গাফ্ফার আল বুলুশি সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় তিনি এই অনুরোধ করেন। একই সময়ে তারা পারস্পারিক স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। 

রাষ্ট্রদূত দীর্ঘমেয়াদে এলএনজি সরবরাহ, জি-টু-জি ভিত্তিতে জ্বালানি তেল সরবরাহ নিয়ে আলোচনা করেন। এসময় তিনি প্রতিমন্ত্রীকে ওমান সফরের আমন্ত্রণ জানান। সাক্ষাৎকালে তিনি দক্ষ জনশক্তি রফতানির ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় অন্যান্যের মাঝে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার উপস্থিত ছিলেন। 

/এসএনএস/এপিএইচ/
সম্পর্কিত
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
জ্বালানি চাহিদা পূরণে পাঁচ কার্গো এলএনজি আমদানির অনুমোদন
দাম বাড়ানোর পরও বিদ্যুতে ভর্তুকি প্রয়োজন: বিইআরসি
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের