কোমল পানীয়র ওপর ২ শতাংশ কর ছাড়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ আগস্ট ২০২৩, ১৮:৩৮আপডেট : ৩০ আগস্ট ২০২৩, ১৮:৩৮

কোমল পানীয় শিল্পের (বেভারেজ ইন্ডাস্ট্রি) ন্যূনতম কর ৫ শতাংশ থেকে কমিয়ে ৩ শতাংশ নির্ধারণ করা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের সই করা এক আদেশে এই তথ্য জানানো হয়েছে।

বুধবার (৩০ আগস্ট) এই নির্দেশনা জারি করা হয়েছে।

এর আগে কোমল পানীয়র ওপর ন্যূনতম কর সর্বোচ্চ ১ শতাংশ করার দাবি জানায় উৎপাদনকারী প্রতিষ্ঠান ট্রান্সকম বেভারেজেস, প্রাণ, আব্দুল মোনেম এবং কোকা-কোলা বাংলাদেশ। তাদের ওই দাবিকে বিবেচনায় নিয়ে এনবিআর এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।

প্রতিষ্ঠানগুলোর চিঠিতে বলা হয়, নতুন আয়কর আইন, ২০২৩ অনুযায়ী কার্বোনেটেড বেভারেজের গ্রস প্রাপ্তির ওপর ৫ শতাংশ ন্যূনতম করহার আরোপ করা হয়েছে। তবে আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ অনুযায়ী কার্বোনেটেড বেভারেজের কাঁচামালের ওপর উৎসে আয়কর কেটে নেওয়া হতো। এই করকে অগ্রিম আয়কর হিসেবে বলা হতো। আয়কর অধ্যাদেশ অনুযায়ী গ্রস প্রাপ্তির ওপর করের হার ছিল দশমিক ৬ শতাংশ। কিন্তু উৎপাদনকারী প্রতিষ্ঠানের দাবি, পূর্বের করহারের সঙ্গে তুলনা করলে নতুন করহার অতিমাত্রায় বেড়েছে। করহার পরিবর্তনের ফলে এই সেক্টরে নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছে উৎপাদনকারীরা। কোম্পানির অর্থ প্রবাহ কমে যাবে, এসব প্রতিষ্ঠানে নতুন কর্মক্ষেত্র তৈরির সুযোগ কমে যাবে। একইসঙ্গে ভবিষ্যতে বড় ধরনের বিনিয়োগ বন্ধ হয়ে যেতে পারে বলেও মনে করছে এসব উৎপাদনকারী প্রতিষ্ঠান।

চিঠিতে আরও বলা হয়, আগামী তিন থেকে চার বছরে বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ ও স্থানীয় বিনিয়োগ মিলে প্রায় ১০ হাজার কোটি টাকা বিনিয়োগ হবে। তাছাড়া এই সেক্টরের বিভিন্ন পর্যায়ে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় সাড়ে ৩ লাখ লোকের কাজের সুযোগ তৈরি হয়েছে।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
চট্টগ্রাম বন্দরের জট কমাতে শতাধিক পণ্যবাহী কন্টেইনার নিলামে
ছয় লাখ কোটি টাকার লক্ষ্য, এত টাকা আসবে কোথা থেকে
চাকরি দেওয়ার নামে প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান এনবিআরের
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম