এডিবির পূর্বাভাস, বাংলাদেশের জিডিপি হতে পারে ৬.৫ শতাংশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ সেপ্টেম্বর ২০২৩, ১৯:৫৯আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৩, ২০:১৩

চলতি ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশের মূল্যস্ফীতি ৬.৬ শতাংশে নেমে আসতে পারে বলে পূর্বাভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। একইসঙ্গে চলতি বছরে বাংলাদেশের জিডিপি ৬.৫ শতাংশ হতে পারে বলেও জানিয়েছে এডিবি।

বুধবার (২০ সেপ্টেম্বর) ‘উন্নয়নশীল এশিয়ায় অর্থনৈতিক প্রবণতা ও সম্ভাবনা: দক্ষিণ এশিয়া’ শীর্ষক প্রতিবেদনে এই পূর্বাভাস দিয়েছে এডিবি।

প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে জ্বালানি-বহির্ভূত পণ্যের দাম কিছুটা হ্রাস, প্রত্যাশিত উচ্চতর কৃষি উৎপাদন ও নতুন কাঠামোর অধীনে মুদ্রানীতির কঠোরতার কারণে মূল্যস্ফীতি কমে আসবে। আশা করা হচ্ছে, মূল্যস্ফীতি ২০২২-২৩ অর্থবছরের ৯ শতাংশ থেকে কমে ২০২৩-২৪ অর্থবছরে ৬.৬ শতাংশে নেমে আসবে।

প্রতিবেদনের তথ্য বলছে, গত অর্থবছরের প্রবৃদ্ধি ৬ শতাংশের তুলনায় এবার তা সামান্য বেড়ে ৬.৫ শতাংশ হতে পারে। এছাড়া রেমিট্যান্স বৃদ্ধির উন্নতি হওয়ায় চলতি অ্যাকাউন্টের ঘাটতি ২০২২-২৩ অর্থবছরে ০.৭ শতাংশ থেকে সামান্য কমে ০.৫ শতাংশ হতে পারে।

এডিবির কান্ট্রি ডিরেক্টর এডিমন জিনটিং বলেন, ‘বাহ্যিক আর্থিক অনিশ্চয়তা সত্ত্বেও সরকার তুলনামূলক ভালো করছে। কারণ, অবকাঠামোগত উন্নয়ন ও বিনিয়োগ পরিবেশ উন্নতি করতে জরুরি সংস্কার করা হচ্ছে। এ সংস্কারগুলোর মধ্যে রয়েছে, জনসাধারণের আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করা, অভ্যন্তরীণ সম্পদের সংহতি বৃদ্ধি করা ও সরবরাহের উন্নতি করা।’

/জিএম/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
বাংলাদেশকে পাঁচ বছরে ৫ বিলিয়ন ডলার সহায়তা দেবে এডিবি
প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি