দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে ব্যক্তি পর্যায়ের যোগাযোগ গুরুত্বপূর্ণ: এফবিসিসিআই সভাপতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট   
১৩ নভেম্বর ২০২৩, ২০:২৯আপডেট : ১৩ নভেম্বর ২০২৩, ২০:২৯

দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে ব্যক্তি পর্যায়ে যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই’র সভাপতি মাহবুবুল আলম। সোমবার (১৩ নভেম্বর) বিকালে মতিঝিলে অবস্থিত এফবিসিসিআই কার্যালয়ে ফরেন সার্ভিস অ্যাকাডেমির (এফসিএ) একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরুণ কর্মকর্তাদের ২৯তম কূটনৈতিক প্রশিক্ষণ কোর্স এবং আসিয়ানভুক্ত দেশগুলোর তরুণ কূটনীতিকদের বিশেষ কোর্সের অংশ হিসেবে এফবিসিসিআই পরিদর্শনে আসে এফসিএ’র এই প্রতিনিধি দল। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ফরেন সার্ভিস অ্যাকাডেমির রেক্টর মাশফী বিনতে শামস।

স্বাগত বক্তব্যে এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম বলেন, ‘আসিয়ানের সদস্য দেশগুলো বাংলাদেশের অত্যন্ত ঘনিষ্ঠ প্রতিবেশী এবং দেশগুলোর সঙ্গে বাণিজ্য বাড়ানোর ক্ষেত্রে বাংলাদেশের জন্য বিপুল সম্ভাবনা বিরাজ করছে।’ এক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে আসিয়ানভুক্ত দেশগুলোর বাণিজ্য বাড়াতে তরুণ পররাষ্ট্র কর্মকর্তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

মাহবুবুল আলম বলেন, ‘পরিবেশবান্ধব সবুজ শিল্পায়ন, দক্ষ কর্মী, নারী উদ্যোক্তা তৈরি ও ব্যবসা বাণিজ্যে তাদের অংশগ্রহণ বৃদ্ধি এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের উন্নয়নে কাজ করে যাচ্ছে এফবিসিসিআই।’ প্রধানমন্ত্রীর একটি উন্নত, স্মার্ট বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে পণ্যের বৈচিত্র্যকরণে এফবিসিসিআই জোর দিচ্ছে বলেওে জানান মাহবুবুল আলম।

এ সময় বহির্বিশ্বে বাংলাদেশ ও বাংলাদেশি পণ্যের ব্র্যান্ডিং এবং বাংলাদেশ ও প্রতিবেশী দেশগুলোর মধ্যে দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক আরও উন্নত করতে ফরেন সার্ভিস অ্যাকাডেমি প্রতিনিধি দলের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান এফবিসিসিআই সভাপতি।

ফরেন সার্ভিস অ্যাকাডেমির রেক্টর মাশফী বিনতে শামস বেসরকারি খাতের সুরক্ষায় এফবিসিসিআই-এর ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। দেশের অর্থনৈতিক উন্নয়নেও এফবিসিসিআই-এর গুরুত্বের কথা তুলে ধরেন তিনি।

বৈঠকে এফবিসিসিআইয়ের  বিস্তারিত কার্যক্রম তুলে ধরেন সংগঠনটির মহাসচিব মো. আলমগীর। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য প্রদান করেন এফবিসিসিআই’র সিনিয়র সহ-সভাপতি মো. আমিন হেলালী। এ সময় এফবিসিসিআই’র পরিচালক মোহাম্মদ ইশাকুল হোসেন সুইট, নিয়াজ আলী চিশতী প্রমুখ উপস্থিত ছিলেন।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
আসিয়ানের ডুরিয়ান মাতাচ্ছে চীনা ফলবাজার
এফবিসিসিআইয়ে ব্যবসায়ী প্রশাসক নিয়োগের আশ্বাস, কর্মসূচি স্থগিত
করমুক্ত আয়সীমা ৫ লাখে উন্নীত করার প্রস্তাব এফবিসিসিআই’র
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী