মার্কিন শ্রমনীতি নিয়ে কোনও চাপ অনুভব করছি না: বাণিজ্যসচিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ নভেম্বর ২০২৩, ১৭:৪৩আপডেট : ৩০ নভেম্বর ২০২৩, ১৭:৪৩

নতুন মার্কিন শ্রমনীতি নিয়ে কোনও চাপ অনুভব করছি না বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি বলেন, বাণিজ্য নিষেধাজ্ঞা দেওয়ার মতো কোনও পরিস্থিতি বাংলাদেশে নেই। শ্রমিকদের অধিকার নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগের সঙ্গে বাংলাদেশের নির্বাচনের কোনও সম্পর্ক নেই।

যুক্তরাষ্ট্রের শ্রমনীতি গ্লোবাল ইস্যু জানিয়ে তিনি বলেন, যারা ট্রেড ইউনিয়ন নিয়ে কাজ করেন, তাদের বিরুদ্ধে যেন কোনও পদক্ষেপ নেওয়া না হয়, সেই চেষ্টা থাকতে হবে। এটা একটি চলমান প্রক্রিয়া।

আমরা যুক্তরাষ্ট্রের কাছ থেকে কোনও সুযোগ পাই না উল্লেখ করে বাণিজ্যসচিব বলেন, তাই নতুন মার্কিন শ্রমনীতি নিয়ে কোনও চাপ অনুভব করছি না। ইতিমধ্যে আমাদের অনেক অর্জন হয়েছে। আমার যতটুকু জ্ঞান আছে, বাণিজ্য নিষেধাজ্ঞা দেওয়ার বিধান ডব্লিউটিওর (বিশ্ব বাণিজ্য সংস্থা) আইনে নেই। কিন্তু কেউ যদি অগ্রাধিকারমূলক সুবিধা দেয়, সেই সুবিধা বাতিল করতে পারে। আন্তর্জাতিক আইন অনুযায়ী যা করার করতে হবে। ভয় পাওয়ার কিছু নেই।

সচিব বলেন, আমাদের মোট রফতানির মাত্র ১৭ শতাংশ হয় যুক্তরাষ্ট্রে। আর ইউরোপে করে থাকি ৫৫থেকে ৬০ ভাগ। যথেষ্ট শুল্ক দিয়েই আমরা যুক্তরাষ্ট্রে পোশাক পাঠাই। আমরাও চাই আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) স্ট্যান্ডার্ড বজায় রাখতে।

তবে রফতানি আয় কমে যাওয়ার পেছনে ইউরোপের মন্দাভাব কিছুটা দায়ী বলে মনে করেন তপন কান্তি ঘোষ।

/এসআই/এনএআর/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি