বাংলাদেশে উচ্চ মূল্যস্ফীতি বহাল থাকতে পারে: বিশ্বব্যাংক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জানুয়ারি ২০২৪, ১৫:০৯আপডেট : ১০ জানুয়ারি ২০২৪, ১৫:০৯

চলতি ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন বা  জিডিপি কমবে বলে আবারও পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। বিশ্ব অর্থনীতির গতি-প্রকৃতি নিয়ে মঙ্গলবার (৯ জানুয়ারি) রাতে বিশ্বব্যাংক প্রকাশিত ‘গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টাস’ রিপোর্টে বিশ্বব্যাংক চলতি অর্থবছরে বাংলাদেশে ৫ দশমিক ৬ শতাংশ প্রবৃদ্ধি হবে বলে পূর্বাভাস দিয়েছে।  গত অক্টোবরে প্রকাশিত বাংলাদেশের অর্থনীতির ওপর প্রতিবেদন ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট’ এ একই পূর্বাভাস দিয়েছিল বিশ্বব্যাংক। বিশ্বব্যাংক মনে করছে, আগামী অর্থবছরে প্রবৃদ্ধি বেড়ে ৫ দশমিক ৮ শতাংশ হতে পারে। পাশাপাশি চলতি অর্থবছরে উচ্চ মূল্যস্ফীতি বহাল থাকতে পারে। 

বাংলাদেশের প্রবৃদ্ধি নিয়ে বিশ্বব্যাংকের অনুমান সরকারের লক্ষ্যমাত্রার চেয়ে অনেক কম। চলতি অর্থবছরের বাজেটে অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয় ৭ দশমিক ৫ শতাংশ। অবশ্য সম্প্রতি সংশোধন করে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৬ দশিমক ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সাময়িক হিসাবে গত অর্থবছরে প্রবৃদ্ধি হয়েছে ৬ দশমিক শূন্য ৩ শতাংশ।

বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়, চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি কমে যাবার পাশাপাশি উচ্চ মূল্যস্ফীতি বহাল থাকতে পারে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাওয়ার প্রেক্ষাপটে আমদানিতে বিধিনিষেধ অব্যাহত থাকতে পারে এবং তা বেসরকারি বিনিয়োগ বাধাগ্রস্ত করতে পারে।

প্রতিবেদনে আরও বলা হয়, ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের রফতানি আশানুরূপ বাড়ছে না। এ বিষয়টি অর্থনৈতকি প্রবৃদ্ধির জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। এ ছাড়া জাতীয় নির্বাচনের আগে কিছু সময় অনিশ্চয়তা ছিল, যা বেসরকারি খাতের বিনিয়োগে প্রভাব ফেলতে পারে।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
অর্থনীতিতে নারীর ক্ষমতায়নে পিছিয়ে বাংলাদেশ
বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রস্তাব গ্রহণযোগ্য নয়: গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ