‘বঙ্গবন্ধু চা ভবন’ নির্মাণের সিদ্ধান্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জানুয়ারি ২০২৪, ১৭:৪৫আপডেট : ১৬ জানুয়ারি ২০২৪, ১৯:৫২

চা বোর্ডের প্রথম বাঙালি চেয়ারম্যান হিসেবে চা শিল্পে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান স্মরণীয় করে রাখতে রাজধানীর মতিঝিলে নিজস্ব ভূমিতে ‘বঙ্গবন্ধু চা ভবন’ নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে চা বোর্ড।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) বাংলাদেশ চা বোর্ডের চেয়্যারম্যান মেজর জেনারেল আশরাফুল ইসলামের সভাপতিত্বে বোর্ডের সব সদস্যের অংশগ্রহণে অনলাইনে অনুষ্ঠিত চা বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

চা বোর্ডের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এ ছাড়া সভায় বাংলাদেশ চা বোর্ড ও এর আওতাধীন বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট, প্রকল্প উন্নয়ন ইউনিট, টি রিসোর্ট অ্যান্ড মিউজিয়াম এবং চা বোর্ড পরিচালিত বাগান বিষয়ে নির্ধারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। বোর্ডের সদস্যরা দেশের চা শিল্পের বর্তমান পরিস্থিতি, সমস্যা, সম্ভাবনা ও এ শিল্পের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে ভবিষ্যৎ করণীয় নিয়েও বিস্তারিত আলোচনা করেন।

বাংলাদেশ চা বোর্ডের সচিব মোহাম্মাদ রুহুল আমীনের সঞ্চালনায় সভায় বোর্ডের সদস্য তোফায়েল ইসলাম, বিভাগীয় কমিশনার চট্টগ্রাম, বিভাগীয় কমিশনার রংপুর, সদস্য মোহাম্মদ নূরুল্লাহ নূরী, নাহিদ আফরোজ, প্রধান বন সংরক্ষকের প্রতিনিধি চট্টগ্রামের বিভাগীয় বন কর্মকর্তা বিপুল কৃষ্ণ দাস, বাংলাদেশ টি অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান কামরান টি রহমান, টি ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের চেয়ারম্যান শাহ মঈনুদ্দিন হাসান এবং ন্যাশনাল ব্রোকার্সের চেয়ারম্যান এম সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।

/এসআই/এনএআর/
সম্পর্কিত
ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের ২ সার্ভিস সেতু খুললোনতুন দুই সেতুতে লাগবে না টোল, সুবিধা পাবে কত জেলার মানুষ
যানজট কমাতে উন্মুক্ত করে দেওয়া হলো দুই নতুন সেতু
অর্ধেক বিল নিলেও হয়নি সড়ক, ঠিকাদার বললেন ‌‘বিটুমিনের দাম কমলে কাজ করবো’
সর্বশেষ খবর
বিয়ের এক মাসের মাথায় শ্বশুর বাড়ি থেকে যুবকের লাশ উদ্ধার
বিয়ের এক মাসের মাথায় শ্বশুর বাড়ি থেকে যুবকের লাশ উদ্ধার
জিরে দিয়ে ওজন কমানোর দাবি কতটা সত্য, জানুন বিশেষজ্ঞ মত
জিরে দিয়ে ওজন কমানোর দাবি কতটা সত্য, জানুন বিশেষজ্ঞ মত
লাহিনীপাড়ায় মীর মশাররফ হোসেনের স্মৃতির পথে
লাহিনীপাড়ায় মীর মশাররফ হোসেনের স্মৃতির পথে
‘অ্যাকশন ক্যাম’ হিসেবে ব্যবহার করা যাবে মোবাইলের ক্যামেরা!
‘অ্যাকশন ক্যাম’ হিসেবে ব্যবহার করা যাবে মোবাইলের ক্যামেরা!
সর্বাধিক পঠিত
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক