পর্যটন বিকাশে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: মেনন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মার্চ ২০১৬, ২০:১৫আপডেট : ০৭ মার্চ ২০১৬, ২০:১৫

রাশেদ খান মেনন পর্যটন দেশের অর্থনৈতিক উন্নয়ন ও ভাবমূর্তি বৃদ্ধি করে। তাই সরকার পর্যটন শিল্পের বিকাশ ও প্রসারের প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন।
সোমবার দুপুরে হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের (বিটিবি) নতুন কার্যালয় পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
রাশেদ খান মেনন বলেন, একটি দেশের পর্যটন শিল্প অন্যদেশের মানুষের সাথে সম্পর্ক গড়ে তুলতে সেতুবন্ধ হিসেবে কাজ করে। তাই সরকার বাংলাদেশের পর্যটন শিল্পের বিকাশে কাজ করছে। যার অংশ হিসেবে প্রধানমন্ত্রী সাবরাং এক্সক্লুসিভ ট্যুরিস্ট জোনের ভিত্তিপ্রস্থর স্থাপন করেছেন।
এছাড়া দোহাজারি থেকে গুমধুম পর্যন্ত রেল লাইন স্থাপন ও কক্সবাজার মেরিন ড্রাইভ স্থাপনসহ পর্যটন বিকাশে সরকারের বিভিন্ন কর্মকান্ডের চিত্র তুলে ধরেন রাশেদ খান মেনন।
মন্ত্রী বলেন, ইউনেস্কো ঘোষিত ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সুন্দরবনকে আরও নান্দনিকভাবে উপস্থাপনের জন্য জাতিসংঘের পর্যটন বিষয়ক সংস্থা ইউএনডব্লিউটিএ’র প্রস্তাব বাস্তবায়ন করা হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন- বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব খোরশেদ আলম চৌধুরী, বিটিবি’র সিইও আখতারুজ্জামান খান কবির, চেয়ারম্যান ড. অপরূপ চৌধুরীসহ প্রমুখ।
/এসএনএইচ

সম্পর্কিত
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী