‘সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে জ্বালানি নিরাপত্তা জোরদার করতে হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুলাই ২০২৪, ১৭:১২আপডেট : ৩০ জুলাই ২০২৪, ১৭:১২

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ‘সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে জ্বালানি নিরাপত্তা জোরদার করতে হবে। আধুনিকায়নের পাশাপাশি সাইবার সিকিউরিটি ও ফিজিক্যাল নিরাপত্তার বিষয়ে বিশেষ গুরুত্ব দিতে হবে।’

মঙ্গলবার (৩০ জুলাই) ভার্চুয়ালি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ২০২৩-২৪ অর্থবছরের আরএডিপিতে অন্তর্ভুক্ত প্রকল্পগুলোর গত জুন পর্যন্ত বাস্তবায়ন ও অগ্রগতির পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘দেশের অব্যাহত উন্নয়নের ফলে জ্বালানির চাহিদা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। দেশীয় উৎস থেকে তেল-গ্যাস অনুসন্ধান কার্যক্রম বাড়ানো হয়েছে। এখন সমন্বয় ও দ্রুত সিদ্ধান্ত প্রয়োজন। ১০০ কূপ খননের কর্মপরিকল্পনা দ্রুত গ্রহণ ও টাইমলাইন নির্ধারণ করে কার্যক্রম বাস্তবায়ন করা বাঞ্ছনীয়।’

২০২৪ জুন পর্যন্ত জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এডিপি বাস্তবায়নের হার ছিল ১০৭ দশমিক ৮৯ ভাগ। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ৪৬টি প্রকল্পে বরাদ্দ ছিল ৩৮৮০ দশমিক ৯৯ কোটি টাকা, ব্যয় করা হয়েছে ৪১৮৭ দশমিক ২৮ কোটি টাকা, অর্থাৎ বাস্তবায়ন করা হয়েছে ১০৭ দশমিক ৮৯ ভাগ।

প্রতিমন্ত্রী, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ ধারাবাহিকভাবে শতভাগ এডিপি বাস্তবায়নের লক্ষ্যমাত্রা অর্জন করায় এ বিভাগের সব কর্মকর্তাকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘সম্মিলিত ও সমন্বিত উদ্যোগে প্রকল্পের কাজ সমাপ্ত করতে হবে। প্রয়োজনে প্যারালালি অনেকগুলো কাজ একত্রে করলে দ্রুততার সঙ্গে সাফল্য পাওয়া যাবে।’

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মো. নূরুল আলমের সভাপতিত্বে সভায় অন্যদের মাঝে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান মো. আমিন উল আহসান, পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিভিন্ন দফতর সংস্থা ও কোম্পানির প্রধানরা উপস্থিত ছিলেন।

/এসএনএস/এনএআর/
সম্পর্কিত
পেছাতে পারে রূপপুরের বিদ্যুৎ সরবরাহ
বেশি দামে হলেও এলএনজি কিনতে হচ্ছে: জ্বালানি প্রতিমন্ত্রী
১৫ দিনে বিদ্যুৎ পরিস্থিতি বদলের আশা, ‘জাদুর কাঠি’ কোথায়?
সর্বশেষ খবর
আরও বড় পদে পাকিস্তানের সেনাপ্রধান
আরও বড় পদে পাকিস্তানের সেনাপ্রধান
শিক্ষক দিবসে শুভেচ্ছা জানালেন ঋতাভরী, নায়িকার আসল শিক্ষক কে
শিক্ষক দিবসে শুভেচ্ছা জানালেন ঋতাভরী, নায়িকার আসল শিক্ষক কে
কুষ্টিয়ার সেই পীরের মরদেহ কবরস্থান থেকে সরিয়ে দরবারে দাফনের অভিযোগ
কুষ্টিয়ার সেই পীরের মরদেহ কবরস্থান থেকে সরিয়ে দরবারে দাফনের অভিযোগ
জাতিসংঘে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের বৈঠকের সম্ভাবনা আছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জাতিসংঘে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের বৈঠকের সম্ভাবনা আছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল