‘যুক্তরাজ্যে পাচারকৃত অর্থ উদ্ধারে বড় ধরনের অগ্রগতি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুন ২০২৫, ১৯:০৮আপডেট : ১৭ জুন ২০২৫, ২০:১৫

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের যুক্তরাজ্য সফরে পাচারকৃত অর্থ উদ্ধারে বড় ধরনের অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী। মঙ্গলবার (১৭ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। 

ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব বলেন, ‘এই সফরে একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল—পাচারকৃত অর্থ উদ্ধার এবং সেটিতে ভালো অগ্রগতি হয়েছে।’

প্রধান উপদেষ্টার সঙ্গে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর বৈঠক না হওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘সফরটি সরকারি সফর হিসাবে উন্নত করেছে যুক্তরাজ্য সরকার। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ছাড়া অন্য অনেক বৈঠক হয়েছে। যুক্তরাজ্যের স্পিকার, বাণিজ্যমন্ত্রীসহ অন্যদের বৈঠক হয়েছে এবং সম্পূর্ণ প্রটোকল দেওয়া হয়েছে।’

ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব বলেন, ‘যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের প্রধান উপদেষ্টার সাক্ষাৎ হয়নি, তার দায়ভার কার ওপরে? আমরা যেহেতু এই সফরের অংশ হিসেবে ছিলাম–সেহেতু কিছুটা দায়ভার আমাদের ওপরও আসে।’

ভারত থেকে বাংলাদেশে পুশইন করার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা লিখিতভাবে কনসুল্যার সংলাপের প্রস্তাব দিয়েছি এবং আমরা আশা করছি ভবিষ্যতে এটি কনসুল্যার সংলাপটি হবে।’

রুহুল আলম সিদ্দিকী বলেন, ‘ভারতের সঙ্গে আরও কিছু বিষয়ে লেনদেন হচ্ছে। আমরা ওদের বন্যা পূর্বাভাসের প্রকৃত তথ্য জানানোর জন্য বলেছি। উজানের আরও কিছু পয়েন্টের তথ্য চেয়েছি। সেগুলো নিয়ে নিয়মিত আলোচনা চলছে।’

/এসএসজেড/এমকেএইচ/এমওএফ/
সম্পর্কিত
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি