ডেপুটি গভর্নর খুঁজতে তিন সদস্যের সার্চ কমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ আগস্ট ২০২৪, ২১:৫৩আপডেট : ১১ আগস্ট ২০২৪, ২২:১৮

দেশের আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর খুঁজতে তিন সদস্যের সার্চ কমিটি গঠন করা হয়েছে।

রবিবার (১১ আগস্ট) অর্থ মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত সার্চ কমিটি গঠন করা হয়। অর্থ মন্ত্রণালয়ের সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

সূত্র জানায়, সার্চ কমিটিতে আছেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর, সাবেক অর্থ সচিব মুসলিম চৌধুরী ও বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর নজরুল হুদা।

এ প্রসঙ্গে ড. আহসান এইচ মনসুর বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সার্চ কমিটির কথা আমি শুনেছি। অফিসিয়াল নোটিশ পাওয়ার পর আমরা বসবো। নতুন ডেপুটি গভর্নর নিয়োগ হতে কতদিন লাগবে, সে বিষয়ে এখন কোনও মন্তব্য করা সম্ভব নয়।’ তিনি বলেন, ‘আগে বসি, এরপর সিভি নেওয়া শুরু হবে।’

এর আগে গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনের তৃতীয় দিনে বাংলাদেশ ব্যাংকে চরম অস্থিরতা শুরু হয়। বিক্ষুব্ধ কর্মকর্তা ও কর্মচারীরা বাংলাদেশ ব্যাংকের গভর্নর, চার ডেপুটি গভর্নর, উপদেষ্টা ও আর্থিক গোয়েন্দা দফতরের প্রধানের পদত্যাগের দাবিতে মিছিল করেন।

বিক্ষোভের একপর্যায়ে তারা বাংলাদেশ ব্যাংকের মূল ভবনে অবস্থিত গভর্নরের ফ্লোরে ঢুকে পড়েন এবং ডেপুটি গভর্নর-১ কাজী ছাইদুর রহমানকে সাদা কাগজে সই করতে বাধ্য করেন। এ সময় তিনি একটি সাদা কাগজে পদত্যাগের কথা লেখেন এবং তাতে সই করেন।

এরপর তিনি ব্যাংক থেকে বেরিয়ে যান। এসময় নীতি উপদেষ্টা আবু ফারাহ মোহাম্মদ নাসের পদত্যাগ করেন। এছাড়া বের করে দেওয়া হয়েছে ডেপুটি গভর্নর হাবিবুর রহমান ও বিএফআইইউ’র প্রধান মাসুদ বিশ্বাসকে। আগেভাগে টের পেয়ে ব্যাংকে আসেননি আরেক ডেপুটি গভর্নর খোরশেদ আলম। তবে ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করতে ডেপুটি গভর্নর-২ নূরুন নাহারকে দায়িত্বে রাখেন বিক্ষুব্ধ কর্মকর্তারা। নতুন গভর্নর দায়িত্ব গ্রহণের পর তিনিও পদত্যাগ করবেন বলে আশ্বাস নেয় তারা।

এদিকে রবিবার (১১ আগস্ট) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব আফসানা বিলকিসের সই করা এক অফিস আদেশে বলা হয়েছে—নতুন গভর্নর নিয়োগ না হওয়া পর্যন্ত গভর্নরের দৈনিক ডাক দেখবেন ডেপুটি গভর্নর নূরুন নাহার।  আদেশে আরও বলা হয়, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের পদত্যাগজনিত কারণে ১১ আগস্ট থেকে নতুন গভর্নরের যোগ দেওয়ার আগ পর্যন্ত দৈনন্দিন কার্যক্রম অব্যাহত রাখার স্বার্থে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নররা স্ব-স্ব ক্ষেত্রে তাদের দৈনন্দিন কার্যক্রম সম্পাদন করবেন।

এতে আরও বলা হয়, ডেপুটি গভর্নর নূরুন নাহার গভর্নরের দৈনিক ডাক দেখবেন এবং সংশ্লিষ্ট বিভাগে পাঠাবেন।

/জিএম/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
আল-আরাফাহ্ ব্যাংককে ঋণ আদায় ও সুশাসন নিশ্চিতের নির্দেশ
গভর্নর ও রাষ্ট্রদূতের বৈঠকে চীনা বিনিয়োগ বাড়ানোর আহ্বান
২০৩১ সাল পর্যন্ত বিশেষ সুবিধার অনুমতি পেলো ন্যাশনাল ব্যাংক
সর্বশেষ খবর
টাইফয়েডে আক্রান্ত সিজেপি নেতা অভিজিৎ দিপকে, চলবে আন্দোলন
টাইফয়েডে আক্রান্ত সিজেপি নেতা অভিজিৎ দিপকে, চলবে আন্দোলন
ইন্টার মায়ামি নয়, কোলো কোলোতে যোগ দিতে যাচ্ছেন ভোজিনিয়া
ইন্টার মায়ামি নয়, কোলো কোলোতে যোগ দিতে যাচ্ছেন ভোজিনিয়া
ব্লু মস্ক ঘিরে যে বিতর্ক কাঁপিয়েছিল মুসলিম বিশ্ব
ব্লু মস্ক ঘিরে যে বিতর্ক কাঁপিয়েছিল মুসলিম বিশ্ব
অস্ট্রেলিয়ার পূর্ণশক্তির দল ঘোষণায় শান্ত বললেন, ‘এটাই আমাদের অর্জন’
অস্ট্রেলিয়ার পূর্ণশক্তির দল ঘোষণায় শান্ত বললেন, ‘এটাই আমাদের অর্জন’
সর্বাধিক পঠিত
পরবর্তী রাষ্ট্রপতি কে, একজনের নাম উল্লেখ করে যা বললেন আসিফ নজরুল
পরবর্তী রাষ্ট্রপতি কে, একজনের নাম উল্লেখ করে যা বললেন আসিফ নজরুল
রান্নার সময় মাংস কেন সবুজ হলো, নতুন কারণ জানালেন বিশেষজ্ঞ
রান্নার সময় মাংস কেন সবুজ হলো, নতুন কারণ জানালেন বিশেষজ্ঞ
একটি পুরো দেশের চেয়েও বড় বিশ্বের এই বৃহত্তম বিমানবন্দর
একটি পুরো দেশের চেয়েও বড় বিশ্বের এই বৃহত্তম বিমানবন্দর
প্রেমিকার জন্য স্পেনের রাজকন্যাকে কি প্রত্যাখ্যান করেছেন গাভি
প্রেমিকার জন্য স্পেনের রাজকন্যাকে কি প্রত্যাখ্যান করেছেন গাভি
সংগৃহীত নামগুলো থেকেই একজন রাষ্ট্রপতি হবেন: বিএনপি নেত্রী
সংগৃহীত নামগুলো থেকেই একজন রাষ্ট্রপতি হবেন: বিএনপি নেত্রী