সোনালী ব্যাংকের নতুন চেয়ারম্যান মোহাম্মদ মুসলিম চৌধুরী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ আগস্ট ২০২৪, ২১:০৮আপডেট : ২৮ আগস্ট ২০২৪, ২১:০৮

রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে সাবেক অর্থসচিব মোহাম্মদ মুসলিম চৌধুরীকে নিয়োগ দিয়েছে সরকার। আগামী তিন বছর তিনি এ পদে দায়িত্ব পালন করবেন। 

বুধবার (২৮ আগস্ট) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব আফছানা বিলকিসের সই করা এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, মোহাম্মদ মুসলিম চৌধুরীকে তার যোগদানের তারিখ থেকে তিন বছর মেয়াদে সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদে পরিচালক ও চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়ার জন্য ব্যাংক কোম্পানি আইন ১৯৯১ এর বিধান অনুসারে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন গ্রহণসহ প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এর আগে ৫ আগস্ট সরকার পতনের পর চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে আন্দোলন করেন ব্যাংকটির কর্মকর্তা–কর্মচারীরা। ১৯ আগস্ট আন্দোলনের মুখে সোনালী ব্যাংকের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগে বাধ্য হন জিয়াউল হাসান সিদ্দিকী।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
সোনালী ব্যাংক চেয়ারম্যানের পদত্যাগ
খিলগাঁওয়ে ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার
সর্বশেষ খবর
প্রথমবার সড়কপথে সরাসরি যুক্ত হলো রাশিয়া-উত্তর কোরিয়া
প্রথমবার সড়কপথে সরাসরি যুক্ত হলো রাশিয়া-উত্তর কোরিয়া
সন্তানকে ঘিরে যখন পরিবারে আনন্দ, ঠিক তখনই এলো বাবার মৃত্যুর খবর
সন্তানকে ঘিরে যখন পরিবারে আনন্দ, ঠিক তখনই এলো বাবার মৃত্যুর খবর
সরকারি সেবায় একই তথ্য বারবার দেওয়ার বিড়ম্বনা কমানোর উদ্যোগ
সরকারি সেবায় একই তথ্য বারবার দেওয়ার বিড়ম্বনা কমানোর উদ্যোগ
দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি: অস্ত্র সরবরাহে অভিযুক্ত দুই নারী কারাগারে
দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি: অস্ত্র সরবরাহে অভিযুক্ত দুই নারী কারাগারে
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার