ব্যবসায়ীদের যৌক্তিক মুনাফা করার আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ অক্টোবর ২০২৪, ১৮:৩১আপডেট : ১৭ অক্টোবর ২০২৪, ১৮:৩১

নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ব্যবসায়ীদের যৌক্তিক মুনাফা করার আহ্বান জানিয়েছেন এফবিসিসিআইয়ের প্রশাসক মো. হাফিজুর রহমান।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) এফবিসিসিআইয়ের মতিঝিল কার্যালয়ে ডিম, ব্রয়লার মুরগি, পেঁয়াজ, আলুসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের খুচরা ও পাইকারি ব্যবসায়ীদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় এই আহ্বান জানান তিনি।

সভায় সভাপতিত্ব করেন এফবিসিসিআইয়ের প্রশাসক মো. হাফিজুর রহমান। এ সময় নিত্যপণ্যের দাম ভোক্তাদের নাগালে রাখতে সরবরাহব্যবস্থায় পণ্য হাতবদলের ধাপ কমিয়ে আনার আহ্বান জানান মো. হাফিজুর রহমান।

সভায় স্বাগত বক্তব্যে এফবিসিসিআইয়ের প্রশাসক বলেন, বন্যাসহ প্রাকৃতিক দুর্যোগের কারণে নিত্যপণ্যের কিছুটা মূল্যবৃদ্ধি হয়। তবে বর্তমানে দ্রব্যমূল্য অস্বাভাবিক বেড়েছে, যা ভোক্তাদের অস্বস্তিতে ফেলেছে। সরবরাহব্যবস্থায় কয়েক ধাপে পণ্য হাতবদলের কথা আমরা শুনেছি। অনাবশ্যক হাতবদল কমিয়ে কীভাবে যৌক্তিক মূল্যে পণ্য ভোক্তার কাছে পৌঁছে দেওয়া যায়, সে ব্যাপারে ব্যবসায়ী সম্প্রদায়কে একসঙ্গে কাজ করতে হবে।

অন্তর্বর্তী সরকারের বিভিন্ন পদক্ষেপের প্রেক্ষিতে বাজারে ডিমসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমতে শুরু করেছে বলে জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল। সরবরাহ সংকটও কমতে শুরু করেছে বলে উল্লেখ করেন তিনি।

মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন নিত্যপ্রয়োজনীয় পণ্যের খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা, বিভিন্ন বাজার সমিতির নেতারা, বাজার বিশ্লেষক ও সরকারি কর্মকর্তারা।

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে বাজারে ডিম, মুরগি, পেঁয়াজ, আলুসহ নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে উৎপাদক ও করপোরেট প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানান খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা।

মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের মহাসচিব মো. আলমগীর, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের পরিচালক ড. উর্মি বিনতে সালাম, কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সাংগঠনিক সম্পাদক সৈয়দ মিজানুর রহমান, শ্যামবাজার কৃষি পণ্য আড়ত বণিক সমিতির সহসভাপতি হাজী মো. মাজেদ, কারওয়ান বাজার পাইকারি কাঁচাবাজার আড়ত মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. সাইফুর রহমান চৌধুরীসহ অন্য ব্যবসায়ী নেতারা।

/জিএম/এনএআর/
সম্পর্কিত
চালের দাম বাড়ার খবর যাচাইয়ে বাজারে দুই মন্ত্রী
বাজেটের আকার বড়, বাস্তবায়নই বড় চ্যালেঞ্জ: এফবিসিসিআই
বাজারে বাজেটের প্রভাব পড়লো কতটা?
সর্বশেষ খবর
সাংবাদিক গ্রেফতারের ঘটনায় প্রতিমন্ত্রী শাহে আলমের দুঃখ প্রকাশ
সাংবাদিক গ্রেফতারের ঘটনায় প্রতিমন্ত্রী শাহে আলমের দুঃখ প্রকাশ
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
আ.লী‌গের প্রতিষ্ঠাবা‌র্ষিকী ঘিরে সতর্কবার্তা পু‌লিশের
আ.লী‌গের প্রতিষ্ঠাবা‌র্ষিকী ঘিরে সতর্কবার্তা পু‌লিশের
ইসরায়েল-হিজবুল্লাহ যুদ্ধবিরতি মেনে চলবে, দাবি যুক্তরাষ্ট্রের
ইসরায়েল-হিজবুল্লাহ যুদ্ধবিরতি মেনে চলবে, দাবি যুক্তরাষ্ট্রের
সর্বাধিক পঠিত
দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
প্রকল্প বিশ্বব্যাংকের, মসজিদ মাইকে ঘোষণা দিয়ে নেওয়া হলো চাঁদা
প্রকল্প বিশ্বব্যাংকের, মসজিদ মাইকে ঘোষণা দিয়ে নেওয়া হলো চাঁদা
সাবেক প্রতিমন্ত্রীকে হাইকোর্ট জামিন দিলেও মুক্তির সুযোগ দেয়নি পুলিশ
সাবেক প্রতিমন্ত্রীকে হাইকোর্ট জামিন দিলেও মুক্তির সুযোগ দেয়নি পুলিশ
ভালোবাসা থাকা সত্ত্বেও কেন ফিকে হয়ে যায় দাম্পত্য?
ভালোবাসা থাকা সত্ত্বেও কেন ফিকে হয়ে যায় দাম্পত্য?
আলোচিত প্রতিমন্ত্রীকে নিয়ে সংবাদ করায় কারাগারে ভারপ্রাপ্ত সম্পাদক
আলোচিত প্রতিমন্ত্রীকে নিয়ে সংবাদ করায় কারাগারে ভারপ্রাপ্ত সম্পাদক