৩১ জানুয়ারি পর ব্যবসায়িক লাইসেন্স-সেবা সম্পূর্ণ ডিজিটাল হবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জানুয়ারি ২০২৫, ২০:২৪আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫, ২০:২৪

আমদানিকারক- রফতানিকারক পণ্য খালাসের প্রযোজ্য সার্টিফিকেট, লাইসেন্স ও পারমিট (সিএলপি)  সেবা সহজ করতে জাতীয় রাজস্ব বোর্ডের বাস্তবায়নাধীন প্রকল্প ‘বাংলাদেশ সিংঙ্গেল উইন্ডো’ প্লাটফর্মে (সিএলপি) ইস্যুকারী ১৯টি সংস্থার সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।  সভা থেকে জানানো হয়, ৩১ জানুয়ারির পর ব্যবসায়িক লাইসেন্স ও পারমিট সেবা সম্পূর্ণ ডিজিটালে হবে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) এনবিআর সভাকক্ষে প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর সভাপতিত্বে সিএলপি ইস্যুকারী ১৯টি সংস্থার কার্যক্রমের বাস্তবায়ন ও অগ্রগতি জানতে এই সভার আয়োজন করা হয়।

সভায় জানানো হয়, বাংলাদেশ সিঙ্গেল উইন্ডোর মাধ্যমে অনলাইনে আবেদন করে স্বয়ংক্রিয়ভাবে সিএলপি সেবা সংগ্রহ করতে পারবেন। এনবিআর ঘোষিত ১৯টি সংস্থার মধ্যে ৭টি সংস্থা ইতোমধ্যে তাদের অংশের কার্যক্রম পূর্ণ বাস্তবায়ন করেছে। ৩১ জানুয়ারির পর বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো ম্যানুয়াল পদ্ধতিতে আর কোনও সিএলপি ইস্যু করবে না।

সভায় প্রধান উপদেষ্টার বিশেষ দূত এনবিআরের এই কার্যক্রমকে সরকারের একটি অগ্রাধিকারের অংশ হিসেবে উল্লেখ করে বলেন,

অনুকূল ব্যবসা-বান্ধব পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সরকারের ভেতরে আন্তঃসংস্থা সমন্বয়ের জন্য সরকার কাজ করছে। ব্যবসার উন্নত পরিবেশ ও বিনিয়োগ নিশ্চিত করার জন্য ‘বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো’ কর্মসূচিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।

তিনি বলেন, আমরা সংস্কারকে মূলত বিনিয়োগ, ব্যবসা, অর্থনীতির পরবর্তী ধাপে পৌঁছানোর চাবিকাঠি হিসেবে বিবেচনা করতে চাই।

 

/জেডএ/এপিএইচ/
সম্পর্কিত
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
চট্টগ্রাম বন্দরের জট কমাতে শতাধিক পণ্যবাহী কন্টেইনার নিলামে
ছয় লাখ কোটি টাকার লক্ষ্য, এত টাকা আসবে কোথা থেকে
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি