বাংলাদেশ ব্যাংকের লোগো ব্যবহারে সতর্কতা জারি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জানুয়ারি ২০২৫, ১৮:০৪ আপডেট : ১৯ জানুয়ারি ২০২৫, ১৮:০৪

বাংলাদেশ ব্যাংকের লোগোর ব্যবহার নিয়ে সতর্কতা জারি করা হয়েছে। রবিবার (১৯ জানুয়ারি) কেন্দ্রীয় ব্যাংক থেকে গণমাধ্যমে এ সংক্রান্ত একটি বিবৃতি পাঠানো হয়েছে।

এতে বলা হয়েছে, ‘সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, সামাজিক যোগাযোগ মাধ্যম, অনলাইনে অবৈধভাবে বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম বা লোগো ব্যবহার করে বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ এবং অনলাইনে কাজের মাধ্যমে আয়ের সুযোগ ইত্যাদি বিজ্ঞপ্তি প্রকাশ করা হচ্ছে। উল্লিখিত বিজ্ঞপ্তিগুলোতে অবৈধভাবে বাংলাদেশ ব্যাংকের লোগো ব্যবহার করায়— এ সব প্রতারণামূলক বিজ্ঞাপন ও নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে সাধারণ জনগণ প্রতারিত ও ক্ষতিগ্রস্ত হতে পারেন।’

‘এক্ষেত্রে সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অবৈধভাবে বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম বা লোগো ব্যবহার করে অনলাইনে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত নিয়োগ বিজ্ঞপ্তি বা অনলাইনে কাজ করে আয়ের সুযোগ সংশ্লিষ্ট বিজ্ঞপ্তির সঙ্গে বাংলাদেশ ব্যাংকের কোনও সংশ্লিষ্টতা নেই। এছাড়া, বাংলাদেশ ব্যাংক সংশ্লিষ্ট যেকোনও বিষয়ে সঠিক তথ্য পেতে ব্যাংকের নিজস্ব ওয়েবসাইট (www.bb.org.bd) দেখার জন্য সবাকে অনুরোধ করা হলো।’

 

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
ব্যাংকে টাকা আছে তো? আজই জানুন আপনার সঞ্চয় কতটা নিরাপদ
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা ও স্ত্রীর ব্যাংক হিসাব তলব
৭ নভেম্বর বন্ধ থাকবে দেশের সব ব্যাংক
সর্বশেষ খবর
তুরস্কের বিনিয়োগ বাড়ানোর আহ্বান বাণিজ্যমন্ত্রীর
তুরস্কের বিনিয়োগ বাড়ানোর আহ্বান বাণিজ্যমন্ত্রীর
বুর্জ খলিফা, ইউনিভার্সাল স্টুডিওর টিকিট ইউপিআইয়ে, বাংলাদেশিরা কি পাবেন এই সুবিধা?
বুর্জ খলিফা, ইউনিভার্সাল স্টুডিওর টিকিট ইউপিআইয়ে, বাংলাদেশিরা কি পাবেন এই সুবিধা?
দেড় লাখ টাকা দিয়েও চেয়ারম্যান হতে পারেননি, ফাঁস করলেন সচিবসহ ছয়জনের নাম
দেড় লাখ টাকা দিয়েও চেয়ারম্যান হতে পারেননি, ফাঁস করলেন সচিবসহ ছয়জনের নাম
এমপিওভুক্ত শিক্ষকদের বেতন স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়
এমপিওভুক্ত শিক্ষকদের বেতন স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়
সর্বাধিক পঠিত
সঙ্গী খুঁজতে অবিবাহিতদের বিনামূল্যে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ
সঙ্গী খুঁজতে অবিবাহিতদের বিনামূল্যে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ
৫২ বছর বয়সে এইচএসসি পাস করলেন শেফালী
৫২ বছর বয়সে এইচএসসি পাস করলেন শেফালী
রণক্ষেত্র মিরপুর-১০
রণক্ষেত্র মিরপুর-১০
এইচএসসি পাস করলো জেলা ছাত্রদল সভাপতির ছেলে, সমালোচনার মুখে কমিটি বিলুপ্ত
এইচএসসি পাস করলো জেলা ছাত্রদল সভাপতির ছেলে, সমালোচনার মুখে কমিটি বিলুপ্ত
ঢাকার এক শিক্ষাপ্রতিষ্ঠানেই ‘জিপিএ-৫’ কুমিল্লা বোর্ডের সমান
ঢাকার এক শিক্ষাপ্রতিষ্ঠানেই ‘জিপিএ-৫’ কুমিল্লা বোর্ডের সমান