স্বর্ণের দামে রেকর্ড, প্রতি ভরি ১ লাখ ৫৫ হাজার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মার্চ ২০২৫, ২১:৩২আপডেট : ১৮ মার্চ ২০২৫, ২২:০২

দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম। ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দামে ১৪৭০ টাকা বেড়ে নতুন রেকর্ড গড়েছে ১ লাখ ৫৪ হাজার ৯৪৫ টাকা। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানিয়েছে, বুধবার (১৯ মার্চ) থেকে নতুন দাম কার্যকর হবে।

এর আগে, দেশের বাজারে স্বর্ণের গড়ে দাম ছিল প্রতি ভরি ১ লাখ ৫৪ হাজার ৫২৫ টাকা। মাত্র দুদিনের ব্যবধানে এটি আরও বেড়ে গেলো। গত ১৭ মার্চ স্বর্ণের দাম ভরিতে ২৬১৩ টাকা বাড়ানোর পর আবারও বাড়লো ১৪৭০ টাকা। এতে মাত্র কয়েক দিনের ব্যবধানে প্রতি ভরিতে ৪০৮৩ টাকা দাম বেড়েছে।

নতুন দর অনুযায়ী বিভিন্ন ক্যারেটের স্বর্ণের দাম

২২ ক্যারেট প্রতি ভরি ১৪৭০ টাকা বেড়ে ১,৫৪,৯৪৫ টাকা, ২১ ক্যারেট প্রতি ভরি ১৪০০ টাকা বেড়ে ১,৪৭,৯০০ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি ১২০১ টাকা বেড়ে ১,২৬,৭৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১০২৭ টাকা বেড়ে দাঁড়িয়েছে ১,০৪,৪৯৮ টাকা।

বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকের পর মঙ্গলবার এ সিদ্ধান্ত জানানো হয়। তবে রুপার দাম অপরিবর্তিত রয়েছে।

/জিএম/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম
আবারও কমলো স্বর্ণের দাম
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির খবরে বাড়লো স্বর্ণের দাম
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী