১২২ পোশাক কারখানায় ফেব্রুয়ারির বেতন বকেয়া, ৭২৩-টিতে নেই ঈদ বোনাস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মার্চ ২০২৫, ১৯:৫২আপডেট : ২৭ মার্চ ২০২৫, ২২:১০

ঈদ ঘনিয়ে এলেও এখনও অনেক পোশাক কারখানার শ্রমিকরা তাদের বেতন ও বোনাস পাননি। শিল্প পুলিশের তথ্য অনুযায়ী, তৈরি পোশাক ও টেক্সটাইল খাতের ১২২টি কারখানা এখনও ফেব্রুয়ারি মাসের বেতন পরিশোধ করেনি। এছাড়া ৭২৩টি কারখানার শ্রমিকরা এখনও ঈদ বোনাস পাননি।

শিল্প পুলিশের প্রতিবেদনে বলা হয়েছে— বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএ ও বেপজার আওতাধীন মোট ২৮৯০টি পোশাক কারখানার মধ্যে ২৭৬৮টি ফেব্রুয়ারির বেতন পরিশোধ করেছে। তবে ৩০টি কারখানায় জানুয়ারি বা তারও আগের বেতন বকেয়া রয়েছে।

এদিকে, শ্রমিকদের সুবিধার্থে ৪২২টি কারখানা মার্চ মাসের অর্ধেক বেতন অগ্রিম পরিশোধ করেছে। শ্রম আইন অনুযায়ী পরবর্তী মাসের প্রথম ৭ কর্মদিবসের মধ্যে বেতন পরিশোধের বাধ্যবাধকতা থাকলেও অনেক কারখানা তা মানছে না।

৭২৩ কারখানায় এখনও বোনাস বাকি

শিল্প পুলিশের হিসাব অনুযায়ী, ২১৬৭টি কারখানা ইতোমধ্যে ঈদুল ফিতরের বোনাস পরিশোধ করেছে। তবে ৭২৩টি কারখানা এখনও বোনাস দেয়নি, যা মোট কারখানার প্রায় ২৫ শতাংশ।

এছাড়া, দেশের মোট ৯৬৯৫টি শিল্প কারখানার মধ্যে ৬৬৭৩টি প্রতিষ্ঠান ঈদ বোনাস পরিশোধ করলেও ৭৮৬০টি কারখানায় এখনও মার্চের বেতন বকেয়া রয়েছে।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
বিজিএমইএর ৯৯ শতাংশের বেশি কারখানায় বেতন-বোনাস পরিশোধ
পোশাক কারখানাসহ দেড় হাজার প্রতিষ্ঠানে বোনাস বকেয়া
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী