ভ্যাট ফ্রি করলে রাজস্ব বাড়বে, এই যুক্তি আজগুবি: এনবিআর চেয়ারম্যান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ এপ্রিল ২০২৫, ১৮:৪৭আপডেট : ১৭ এপ্রিল ২০২৫, ১৮:৪৭

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান মিষ্টি ব্যবসায়ীদের বিরুদ্ধে ভ্যাট ফাঁকির অভিযোগ তুলে বলেছেন, আমি নিজেও বহুবার মিষ্টি কিনেছি, কিন্তু কখনও কোনও দোকানদার ভ্যাটের রিসিট দেননি। ইএফডি মেশিন তো দূরের কথা, তারা ভ্যাট আদায়ের কোনও প্রমাণই দেন না।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর ভবনে প্রাক-বাজেট আলোচনায় এসব কথা বলেন তিনি।

মিষ্টির ওপর ভ্যাট কমানোর দাবিতে বাংলাদেশ সুইটস ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশনের মহাসচিব ননী গোপাল ঘোষ জানান, আগে সাড়ে ৭ শতাংশ ভ্যাট ছিল, তখন রাজস্ব আদায় অনেক বেশি হতো।

জবাবে এনবিআর চেয়ারম্যান বলেন, ভ্যাট ফ্রি করলে রাজস্ব বাড়বে— এই যুক্তি আজগুবি। ১৫ শতাংশ ভ্যাটে আদায় কম, আর সাড়ে ৭ শতাংশে বেশি, এই ‘জাদুতে’ রাজস্ব বাড়ে না। বরং দোকানদাররা ভ্যাট আদায় করেও কোষাগারে জমা দেন না।

তিনি জানান, মিষ্টির ভ্যাট ব্যবস্থা সুপারশপের মতো ইনক্লুসিভ (মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত) করার পরিকল্পনা নেওয়া হয়েছে। ক্রেতাকে আলাদা করে ভ্যাটের অঙ্ক জানতে হবে না। দামেই ভ্যাট ধরা থাকবে।

আলোচনায় আরও জানানো হয়, এ বছর বাজেটে রাজস্ব আহরণে ফাঁকফোকর বন্ধ ও বৈষম্য কমানোকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এনবিআর চেয়ারম্যান বলেন, আমরা ট্রেন্ড ফ্যাসিলিটেশন করবো, লুফহোল বন্ধ করবো এবং ভ্যাট-কর ব্যবস্থায় বৈষম্য কমানোর চেষ্টা করবো।

এছাড়া আলোচনায় বিভিন্ন সংগঠন তাদের দাবিদাওয়া তুলে ধরে।

ট্রাভেল ট্যাক্স পদ্ধতিতে পরিবর্তন

বর্তমানে যাত্রীরা ট্রাভেল ট্যাক্স এয়ারলাইনসের মাধ্যমে টিকিটের দামে পরোক্ষভাবে পরিশোধ করেন। কিন্তু এনবিআর চেয়ারম্যান জানান, এই টাকা সরকারের হলেও, অনেক সময় তা কোষাগারে জমা পড়ে না। এয়ারলাইন্স কোম্পানি দেউলিয়া হয়ে গেলে সেই টাকাও আদায় হয় না।

তাই নতুন প্রস্তাবে বলা হয়েছে, যাত্রী নিজেই ট্রাভেল ট্যাক্স পরিশোধ করে চালান সংগ্রহ করবেন এবং সেই চালান দেখিয়ে ভ্রমণ করবেন।

চেয়ারম্যানের মন্তব্যের প্রতিধ্বনি করে একাধিক অংশগ্রহণকারী বলেন, করহারের ভারসাম্য, অনিয়ম বন্ধ এবং কর ব্যবস্থায় আস্থা ফেরাতে এ ধরনের উদ্যোগ সময়োপযোগী।

 

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
বাজেটে আসছে ভ্যাটের ‘মহাঝড়’, ছাড় পাচ্ছে না ছোট ব্যবসাও 
চট্টগ্রাম বন্দরের জট কমাতে শতাধিক পণ্যবাহী কন্টেইনার নিলামে
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের