লিবরা ইনফিউশনের শেয়ার দর বেড়েছে ৩৮ টাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মার্চ ২০১৬, ১৬:৩৫আপডেট : ২৩ মার্চ ২০১৬, ১৬:৩৫

লিবরা ইনফিউশন সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দাম বৃদ্ধির শীর্ষে অবস্থান করছে লিবরা ইনফিউশন কোম্পানির শেয়ার। এদিন কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৩৮ টাকা বা ৮ দশমিক ৭৩ শতাংশ।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, গত মঙ্গলবার এ কোম্পানির শেয়ার সর্বশেষ লেনদেন হয়েছিল ৪৩২ টাকা ৯০ পয়সায়। বুধবার ওই একই দামে এ কোম্পানির শেয়ার লেনদেন শুরু হলেও বেলা বাড়ার সাথে সাথে দাম বাড়তে থাকে। এদিন এ কোম্পানির শেয়ার সর্বোচ্চ ৪৭০ টাকা ৭০ পয়সায় এবং সর্বানিম্ন ৪৩০ টাকা ৫০ পয়সায় লেনদেন হলেও সর্বশেষ লেনদেন হয় ৪৭০ দশমিক ৭০ টাকায়।
চলতি অর্থবছরে অনিরিক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী দ্বিতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএল) হয়েছে ৮ টাকা ১৪ পয়সা। গত অর্তবছরের একই সময়ে ইপিএস ছিল ৩০ পয়সা।
এছাড়া উক্ত সময়ে কোম্পানিটির শেয়র প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১ হাজার ৫৭৬ টাকা। গত অর্থবছরে এনএভি ছিল ১ হাজার ৫৭৩ টাকা।
ডিএসইতে দাম বৃদ্ধির শীর্ষ অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ৪৬ টাকা বা ৭ দশমিক ৪৯ শতাংশ বেড়ে দ্বিতীয় অবস্থানে ছিল জেমিনি সি ফুড, ৬ টাকা বা ৫ দশমিক ৪৪ শতাংশ বেড়ে তৃতীয় অবস্থানে ডেল্টা-ব্রাক হাউজিং, ৫০ টাকা বা ৪ দশমিক ৯৮ শতাংশ বেড়ে চতুর্থ অবস্থানে স্টাইল ক্রাফট এবং ৩ টাকা বা ৪ দশমিক ৮৫ শতাংশ বেড়ে পঞ্চম অবস্থানে রয়েছে ওরিয়ন ইনফিউশন কোম্পানির শেয়ার দর।
‘এ’ ক্যাটাগরিভুক্ত কোম্পানিটি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ১৯৯৪ সালে। বর্তমান বাজারে এ কোম্পানির শেয়ার রয়েছে ১২ লাখ ৫১ হাজার টি। যার মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে ৪৮ দশমিক ২৮ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৭ দশমিক ২৯ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৪৪ দশমিক ৪৩ শতাংশ শেয়ার রয়েছে।
/এসএনএইচ/

সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বস্ব হারিয়েও কেন মানুষ শেয়ারবাজার ছাড়ে না
আলোচিত ব্যবসায়ী খুশি হয়ে স্ত্রীকে শেয়ার উপহার দিলেন 
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি