সুশাসন ও স্বচ্ছতা নিশ্চিত করেই ঘুরে দাঁড়াবে আর্থিক খাত: গভর্নর 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৭ মে ২০২৫, ১৮:৪১আপডেট : ০৭ মে ২০২৫, ১৮:৪১

“বাংলাদেশের আর্থিক খাত ঘুরে দাঁড়াবে যদি আমরা সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে পারি”— এমন প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ. মনসুর।

মঙ্গলবার (৬ মে) বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমির একেএন আহমেদ অডিটোরিয়ামে আয়োজিত ‘Ensuring Good Governance and Trust Re-building across The Financial Sector’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

গভর্নর বলেন, “প্রতিটি ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাকে উন্নত গ্রাহকসেবা নিশ্চিত করতে হবে। অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থাকে শক্তিশালী করে জবাবদিহি প্রতিষ্ঠা করতে হবে, তাহলেই গ্রাহকের আস্থা ফিরে আসবে।”

তিনি আরও বলেন, “বাংলাদেশ ব্যাংকের কার্যকরী ভূমিকা রাখতে হলে এর স্বায়ত্তশাসন বজায় রাখতে হবে। এজন্য সরকার ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংক অর্ডারসহ সংশ্লিষ্ট আইন ও বিধি সংস্কারের উদ্যোগ নিয়েছে।”

ড. আহসান এইচ. মনসুর তার বক্তব্যে আর্থিক খাতের সংস্কারে দায়িত্বশীলতা, নৈতিকতা এবং প্রাতিষ্ঠানিক দক্ষতার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “শুধু নিয়মকানুন করলেই হবে না, প্রয়োজন মানসিকতার পরিবর্তন ও নেতৃত্বে ইতিবাচক দৃষ্টিভঙ্গি।”

সেমিনারে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর শীর্ষ নির্বাহী এবং বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ প্রায় ২০০ জন অংশগ্রহণ করেন। গভর্নরের দৃঢ় বক্তব্য সেমিনারের আলোচনায় একটি আশাবাদী বার্তা হিসেবে প্রতিফলিত হয়।

/জিএম/এমএস/
সম্পর্কিত
গভর্নরের কাছে সাত দফা সুপারিশ দিলো বিসিআই
নতুন নোট কালোবাজারে বিক্রি বন্ধে গভর্নরকে আইনি নোটিশ
গভর্নরের পারফরমেন্স দেখতে বিরোধী দলকে অপেক্ষা করতে বললেন অর্থমন্ত্রী
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী