আগামী দুই শনিবার খোলা থাকবে ডিএসই, ১০ দিনের ছুটি পুঁজিবাজারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মে ২০২৫, ২০:৪৩আপডেট : ১২ মে ২০২৫, ২০:৪৩

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সরকারি দফতরের মতো আগামী দুই শনিবার (১৭ ও ২৪ মে) খোলা থাকবে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। সাধারণত সাপ্তাহিক ছুটির দিন হলেও এবার ঈদ ও সরকারি সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্য রেখে ওই দিনগুলোতে ডিএসইতে স্বাভাবিক লেনদেন ও দাফতরিক কার্যক্রম চলবে।

সোমবার (১২ মে) ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ঈদের দীর্ঘ ছুটি সামনে রেখে বিনিয়োগকারীদের স্বাচ্ছন্দ্য এবং দফতর পরিচালনার ধারাবাহিকতা বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

১০ দিনের ছুটি পুঁজিবাজারে

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সরকারি ছুটির সাথে সামঞ্জস্য রেখে পুঁজিবাজারে আগামী ৫ জুন (বৃহস্পতিবার) থেকে ১৪ জুন (শনিবার) পর্যন্ত মোট ১০ দিন লেনদেন বন্ধ থাকবে। এর মধ্যে ১১ ও ১২ জুন সরকার ঈদের ছুটি ঘোষণা করায় শেয়ারবাজার ছুটির মেয়াদও বাড়ানো হয়েছে।

এই সময়ের মধ্যে সব ধরনের লেনদেন ও দাফতরিক কার্যক্রম বন্ধ থাকবে। এরপর ১৫ জুন রবিবার থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জ আবারও নিয়মিত কার্যক্রমে ফিরে আসবে।

ঈদুল ফিতরে ছিল ৯ দিনের ছুটি

উল্লেখ্য, এর আগে গত ঈদুল ফিতরে ৩০ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত সরকারি ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হয়ে পুঁজিবাজার টানা ৯ দিন বন্ধ ছিল।

পুঁজিবাজার সংশ্লিষ্টরা বলছেন, আগাম ও সুসমন্বিত এই ঘোষণা বিনিয়োগকারীদের পরিকল্পনা নির্ধারণে সহায়ক হবে এবং বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে সহায়তা করবে।

/জিএম/এমএস/
সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত, ফিরছে কর্মব্যস্ততা
ঘরের হাঁড়িপাতিলের সঙ্গে কম্বল-বালিশও নিয়ে গেলো চোরেরা
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি