ট্রাস্ট ব্যাংকের নগদ ও বোনাস লভ্যাংশ ঘোষণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মার্চ ২০১৬, ১৩:২২আপডেট : ২৪ মার্চ ২০১৬, ১৩:২২

ট্রাস্ট ব্যাংক পুঁজিবাজারের তালিকাভুক্ত ট্রাস্ট ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য মোট ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। যার মধ্যে ৭ শতাংশ নগদ এবং ৮ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এ বিষয়ে শেয়ারহোল্ডারদের সম্মতি নেওয়ার জন্য আগামী ১৯ মে রাজধানীর ট্রাস্ট মিলনায়তন, ৫৪৫ পুরাতন বিমানবন্দর সড়ক, বীর শ্রেষ্ট শহীদ জাহাঙ্গীর গেল, ঢাকা ঠিকানায় কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৩ এপ্রিল।
সমাপ্ত অর্থবছরের নিরিক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির কর পরবর্তী নিট মুনাফা হয়েছে ১৫৪ কোটি ৫ লাখ ২০ হাজার টাকা,  শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে  ৩ টাকা ২৯ পয়সা এবং শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে  ২১ টাকা ।
৩১ ডিসেম্বর ২০১৪ সালে সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির কর পরবর্তী নিট মুনাফা হয়েছে ১২৯ কোটি ৮০ লাখ ৭০ হাজার টাকা,  শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে  ২ টাকা ৭৭ পয়সা এবং শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে  ১৯ টাকা ৮৫ পয়সা ।
/এসএনএইচ/

সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বস্ব হারিয়েও কেন মানুষ শেয়ারবাজার ছাড়ে না
আলোচিত ব্যবসায়ী খুশি হয়ে স্ত্রীকে শেয়ার উপহার দিলেন 
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি