২৭ দিনে ২ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স এলো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুলাই ২০২৫, ১৬:৫৩আপডেট : ২৮ জুলাই ২০২৫, ১৯:০০

চলতি জুলাই মাসের ২৭ দিনেই প্রবাসী বাংলাদেশিরা ২ দশমিক ০৯৯ বিলিয়ন (২০৯৯ মিলিয়ন) মার্কিন ডলারের বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন। এটি আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ৩৩ দশমিক ৬ শতাংশ বেশি।

সোমবার (২৮ জুলাই) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১ থেকে ২৭ জুলাই পর্যন্ত প্রবাসী আয় এসেছে ২ হাজার ৯৯ মিলিয়ন ডলার। আর ২০২৪ সালের একই সময়ে এসেছিল ১ হাজার ৫৭২ মিলিয়ন ডলার।

শুধু ২৭ জুলাই একদিনেই দেশে এসেছে ১৬৭ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স। ঈদ-পরবর্তী সময়েও প্রবাসী আয়ে এ ঊর্ধ্বগতি ইতিবাচক প্রবণতা হিসেবেই দেখছেন বিশ্লেষকরা।

রেমিট্যান্স প্রবাহে এই শক্তিশালী গতি সামষ্টিক অর্থনীতিতে চাপ কমাতে সহায়ক ভূমিকা রাখবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। এর ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রভাব পড়বে। এতে টাকার মান কিছুটা হলেও স্থিতিশীল হতে পারে বলে আশা করা হচ্ছে।

 

/জিএম/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
মে মাসে রফতানি আয় ৪৪০ কোটি ডলার
মে মাসে রেমিট্যান্সে বড় উল্লম্ফন, ১১ মাসে প্রবৃদ্ধি ১৯ শতাংশ
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি