শেয়ার দর বাড়ার কারণ জানে না জেমিনি সি ফুড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মার্চ ২০১৬, ১৩:৪২আপডেট : ২৮ মার্চ ২০১৬, ১৩:৪২

জেমিনি সি ফুড পুঁজিবাজারের তালিকাভুক্ত জেমিনি সি ফুড লিমিটেড কোম্পানির শেয়ারের দাম বাড়ার কারণ জানে না কোম্পানি কর্তৃপক্ষ। দাম বাড়ার কারণ জানতে চেয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পাঠানো এক চিঠির জবাবে কোম্পানিটি এ তথ্য জানিয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গত একমাসে জেমিনি সি ফুডের শেয়ার দরের চিত্র জানা যায়, গত ৬ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর প্রায় ১৫০ টাকা বেড়েছে। শেয়ার দর এমন অস্বাভাবিকভাবে বৃদ্ধির কারণ জানতে চেয়ে কোম্পানি কর্তৃপক্ষকে চিঠি দেয় ডিএসই। চিঠির জবাবে কোম্পানিটি জানিয়েছে শেয়ার দাম বাড়ার পেছনে তাদের কাছে কোনও মূল্য সংবেদনশীল তথ্য নেই।
ডিএসইর তথ্য মতে গত ২০ মার্চ কোম্পানিটির শেয়ার বিক্রি হয়েছিল ৫৬০ টাকা দরে। এরপর থেকে প্রতিদিনই বাড়তে থাকে কোম্পানিটির শেয়ার দর। সবশেষ গত রবিবার এ কোম্পানির শেয়ার বিক্রি হয়েছে ৭১০ টাকায়। সুতরাং ৬ কার্যদিবসের ব্যবধানে এ কোম্পানির শেয়ার দাম বেড়েছে ১৫০ টাকার কিছুটা বেশি।
কোম্পানিটি ১৯৮৫ সালে উভয় পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। বর্তমান বাজারে কোম্পানিটির মোট ১১ লাখ শেয়ার রয়েছে। যার মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে ৭৮ দশমিক ৫৪ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১ দশমিক ৭৬ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ১৯ দশমিক ৭০ শতাংশ শেয়ার রয়েছে।
/এসএনএইচ/

সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বস্ব হারিয়েও কেন মানুষ শেয়ারবাজার ছাড়ে না
আলোচিত ব্যবসায়ী খুশি হয়ে স্ত্রীকে শেয়ার উপহার দিলেন 
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি