বন্দরে বিদেশি অপারেটরের বিরোধিতা নয়, সমর্থন করা উচিত: মোহাম্মদ হাতেম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ আগস্ট ২০২৫, ১৭:৫৩আপডেট : ১৭ আগস্ট ২০২৫, ১৭:৫৩

দেশের বন্দর ব্যবস্থাপনায় দক্ষতা ও আধুনিকায়ন নিশ্চিত করতে বিদেশি অপারেটর নিয়োগের বিরোধিতা না করে— বরং তা সমর্থন করা উচিত বলে মন্তব্য করেছেন নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএ’র সভাপতি মোহাম্মদ হাতেম। তার মতে, বিদেশি অপারেটরের অভিজ্ঞতা ও প্রযুক্তির মাধ্যমে স্থানীয় জনবল আন্তর্জাতিক মানের ব্যবস্থাপনা শিখতে পারবে— যা দীর্ঘমেয়াদে বাংলাদেশের বাণিজ্যে ইতিবাচক প্রভাব ফেলবে।

রবিবার (১৭ আগস্ট) রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত ‘লজিস্টিক খাতের চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে ইংরেজি দৈনিক ফিন্যান্সিয়াল এক্সপ্রেস। এতে প্রধান অতিথি ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. ইউসুফ এবং সভাপতিত্ব করেন পত্রিকাটির সম্পাদক শামসুল হক জাহিদ।

হঠাৎ মাশুল বৃদ্ধিতে ক্ষোভ

চট্টগ্রাম বন্দরের মাশুল ৪০ শতাংশ বাড়ানোর সমালোচনা করে মোহাম্মদ হাতেম বলেন, ‘বন্দর সেবামূলক প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও কোনও আলোচনা ছাড়াই এত বেশি হারে মাশুল বাড়ানো অযৌক্তিক।’ তিনি প্রশ্ন তোলেন, ‘সরকারি প্রতিষ্ঠানকে কেন এত মুনাফা করতে হবে?’

নতুন টার্মিনাল ও বিকল্প বন্দর ব্যবহারের তাগিদ

রফতানি লক্ষ্যমাত্রা অর্জনে অবকাঠামোগত ঘাটতি দ্রুত পূরণের ওপর জোর দিয়ে বিকেএমইএ সভাপতি বলেন, ‘বে-টার্মিনাল দ্রুত চালু করতে হবে। পাশাপাশি মোংলা ও পায়রাবন্দরের সক্ষমতা পুরোপুরি কাজে লাগানো গেলে সহজেই ১০০ বিলিয়ন ডলারের রফতানি লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব।’

তিনি আরও বলেন, ‘শুধু বন্দর নয়, রফতানি বৃদ্ধির জন্য গ্যাস ও বিদ্যুৎ সংকট নিরসন, নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ এবং আইনশৃঙ্খলার উন্নতি অপরিহার্য।’

সেমিনারে লজিস্টিক খাতের নানা চ্যালেঞ্জ ও করণীয় বিষয়ে মতামত দেন সংশ্লিষ্ট ব্যবসায়ী ও বিশেষজ্ঞরা।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
পুরোনো যন্ত্রাংশের আড়ালে জাপান থেকে নিয়ে এলো দুটি গাড়ি
চট্টগ্রাম বন্দর থেকে ৩ কোটি টাকার কাপড়সহ কনটেইনার গায়েব
বিদেশি বিনিয়োগে প্রথম টার্মিনাল নির্মাণ শুরু, অর্থনীতিতে নতুন মাইলফলক
সর্বশেষ খবর
২১৬ দিন পর সচল যমুনা সার কারখানা
২১৬ দিন পর সচল যমুনা সার কারখানা
নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
রাজশাহী রেলস্টেশনে শিক্ষার্থীদের ভাঙচুর
রাজশাহী রেলস্টেশনে শিক্ষার্থীদের ভাঙচুর
টিভিতে আজকের খেলা (২১ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২১ সেপ্টেম্বর, ২০২৬)
সর্বাধিক পঠিত
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
অপ্রতিম হত্যার রহস্য উদঘাটন করেছে বলে দাবি পুলিশের
অপ্রতিম হত্যার রহস্য উদঘাটন করেছে বলে দাবি পুলিশের
১১ দলের লংমার্চ নিয়ে মেট্রোপলিটন পুলিশের পেজে স্ট্যাটাস, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
১১ দলের লংমার্চ নিয়ে মেট্রোপলিটন পুলিশের পেজে স্ট্যাটাস, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার